শিক্ষার প্রথম ধাপ শুরু হয় যে ভাষায়, সেটিকেই বলা হয় মাতৃভাষা। শিশু যখন জন্মায়, তখন সে পরিবার ও সমাজের সঙ্গে প্রথম পরিচিত হয় মাতৃভাষার মাধ্যমে। তাই শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার ভূমিকা অপরিসীম। মাতৃভাষায় শিক্ষা শুধু জ্ঞান লাভে সহায়তা করে না, বরং আত্মবিশ্বাস, সাংস্কৃতিক পরিচয় ও বুদ্ধিবিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আজকের পোস্টে আপনাদের সাথে শেয়ার করলাম মাতৃভাষার মাধ্যমে শিক্ষা বাংলা প্রবন্ধ রচনা।

মাতৃভাষার মাধ্যমে শিক্ষা বাংলা প্রবন্ধ রচনা | শিক্ষায় মাতৃভাষা বাংলা রচনা
ভূমিকা:
“মাতৃভাষা সে তো মাতৃদুগ্ধ সমান,
সে ভাষায় শিক্ষালাভে ভরে উঠে প্রাণ”।
মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান। মাতৃভাষায় মনের ভাব যত সহজে প্রকাশ করা সম্ভব, অন্য কোনো ভাষায় তা নয়। জ্ঞানবিদ্যার চর্চায়ও মাতৃভাষার গুরুত্ব সর্বাধিক। যে ভাষায় সহজেই সব কিছু বলা-কওয়া ও বোঝানো যায়, সেই ভাষা শিক্ষার মাধ্যম হওয়া উচিত। এই জন্যই শিক্ষার উদ্দেশ্যকে সার্থক করতে হলে আমাদের বিদ্যালয় ও কলেজের শিক্ষাটা মাতৃভাষার মাধ্যমে হওয়া দরকার।
মাতৃভাষা কাকে বলে?
মাতৃভাষা, প্রথম ভাষা পরিভাষাটির সংজ্ঞা পুরোপুরি পরিষ্কার নয়। মানুষ যে ভাষায় কথা বলতে সবচেয়ে বেশি পারদর্শী, যে ভাষাটি সে তার পিতামাতা বা অভিভাবকের কাছ থেকে ছোটবেলায় শিখেছে ও ভাষাটি যে অঞ্চলে বহুল প্রচলিত, সে অঞ্চলের মানুষের মতই ভাষাটিতে কথা বলতে সক্ষম, তাকে সাধারণভাবে মাতৃভাষা বলা হয়।
মাতৃভাষার সমস্যা:
ভারত নানা ভাষার দেশ। তাই শুধু মাতৃভাষায় শিক্ষাদানে বাস্তব অসুবিধা আছে। তাহলে একে অপরের। সাথে যোগসূত্র কীভাবে রক্ষিত হবে। ভারতে 15টি ভাষা সংবিধানে স্বীকৃতি পেলেও ভারতে ভাষার সংখ্যা 179 এবং উপভাষার সংখ্যা 544।
ভারতে এতগুলি ভাষা থাকার জন্য সর্বভারতীয় ক্ষেত্রে একটি ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করার যথার্থ অসুবিধা আছে। বিভিন্ন অঞ্চলের মাতৃভাষাই এই ক্ষেত্রে সমস্যা দুরীকরণের উপায় হতে পারে। জোর করে অন্য ভাষা চাপিয়ে দিলে সমস্যা অগ্নিগর্ভ হয়ে উঠবে।
শিক্ষার বাহন:
ভারতের বিভিন্ন অঞ্চলে মাতৃভাষায় শিক্ষাদানের দাবি উঠেছে। এই দাবি ন্যায়সংগত। তাই অঞ্চল ভিত্তিতে এক একটি ভাষা প্রাধান্য পেয়েছে। ভারতে এখন অঞ্চল ভিত্তিতে মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা প্রচলিত আছে।
ইংরেজি ভাষা:
তবে আমাদের দেশে একমাত্র মাতৃভাষাই সর্বশিক্ষার উপযুক্ত বাহন হতে পারে না। বহু ভাষাভাষী দেশ হওয়ায় যোগাযোগ ও জ্ঞান বিনিময়ের ভাষা রূপে ইংরেজি ভাষার প্রয়োজনীয়তাও অস্বীকার করা যায় না। রবীন্দ্রনাথ লিখেছিলেন, “দুই ষোতের সাদা এবং কালো রেখার বিভাগ থাকিবে বটে, কিন্তু তারা একসঙ্গে বহিয়া চলিবে। ইহাতে দেশের শিক্ষা যথার্থ বিস্তীর্ণ হইবে, গভীর হইবে, সত্য হইয়া উঠিবে।” এদিকে ভারতীয় ভাষাগুলির সঙ্গে যোগসূত্র রাখতে গেলে ‘হিন্দি‘ ভাষা শেখা আমাদের পক্ষে একইরকম জরুরি। জাতীয় সংহতির প্রয়োজনে এটি খুবই দরকার।
মাতৃভাষার সুবিধা:
সত্যম শিবম সুন্দরম অনুভব করাই শিক্ষার সার্থকতা। তার জন্য দরকার ‘হৃদয়ের শিক্ষা‘—আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়। মাতৃভাষায় আহরিত জ্ঞান তার একান্ত সহায়ক। চিত্তের গতি অনুসারেই শিক্ষার পথ নির্দেশ করতে হয়। মা দেশমাতৃকা ও মাতৃভাষা সমগোত্রীয় অনগ্রসরতার জন্য মাতৃভাষাকে অবজ্ঞা বা পরিহার বিধেয় নয়, মাতৃভাষার উন্নতি বিধানে এগিয়ে আসা উচিত।
মাতৃভাষার জন্য আন্দোলন:
জোর করে চাপিয়ে দেওয়া বিজাতীয় ভাষার বিরুদ্ধে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও মাতৃভাষায় শিক্ষার পক্ষে বাংলাদেশের বহু তরুণ আত্মবলি দিয়েছে। তামিলনাড়ু ও মাতৃভাষার অনুকূলে দীর্ঘ আন্দোলনের পথ বেছে নিয়েছে।
উপসংহার:
‘Mass Education‘-এর জন্য অর্থাৎ সাধারণ শিক্ষার জন্য শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষাই যথেষ্ট। কিন্তু, উচ্চতর শিক্ষা, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা আছে। তা নাহলে, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতার যুদ্ধে আমরা হেরে যাব। আমাদের দেশের উন্নতির পথ রুদ্ধ হবে। ভারত বিশ্বসভার আসন থেকে বঞ্চিত হবে।
বি:দ্র : মাতৃভাষার মাধ্যমে শিক্ষাঃ মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রবন্ধ রচনা সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য শেয়ার করা হল। আশা করি মাতৃভাষার মাধ্যমে শিক্ষা বাংলা প্রবন্ধ রচনা অনেক কাজে এবং ভালো লেগেছে।
আরও পড়ুন
- বৃক্ষচ্ছেদন ও তার প্রতিকার Read →
- নবজাগরণের পথে বাংলার লোক সংস্কৃতি Read →
- রক্তদান জীবনদান প্রবন্ধ Read →
- ফেসবুক : সোশ্যাল মিডিয়া রচনা Read →
- করোনাকালে অনলাইন শিক্ষা Read →
- YouTube-এর গুরুত্ব, সুফল, কুফল Read →
- ডেঙ্গি একটি ভয়াবহ রোগ Read →
- প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ Read →
- বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞানের অশুভ দিক এবং শুভঃ দিক গুলি Read →
- বিজ্ঞান ও কুসংস্কার বাংলা প্রবন্ধ রচনা Read →
- তোমার প্রিয় কবি বাংলা প্রবন্ধ রচনা Read →
- মাতৃভাষায় বিজ্ঞানচর্চা বাংলা প্রবন্ধ রচনা Read →
- তোমার প্রিয় চলচ্চিত্র : পথের পাঁচালী বাংলা প্রবন্ধ রচনা Read →
- ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা প্রবন্ধ রচনা Read →
- একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা রচনা Read →
- মোবাইল ফোন বাংলা প্রবন্ধ রচনা Read →
- বিশ্ব উষ্ণায়ন বাংলা প্রবন্ধ রচনা Read →
- বিজ্ঞানী আবদুল কালাম বাংলা রচনা Read →
- করোনা ভাইরাস বাংলা রচনা Read →
- সাহিত্যপাঠের মূল্য বাংলা রচনা Read →
- বইপড়া বাংলা রচনা Read →
- বইপড়া বাংলা রচনা Read →

HelpNbuExam বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য নির্ভুল এবং কোয়ালিটি স্টাডি মেটিরিয়াল প্রদান করছে। আমি “বিকি দাস” আমি একজন লেখক, SEO Expert, Canva ডিজাইনার। 2022-সালে আমি B.A কমপ্লিট করে SEO এর কোর্স করেছি এবং তখন থেকেই বিভিন্ন ব্লগ, ওয়েবসাইটের জন্যে Biography, Content Writer-এর কাজ করছি। ছাত্রদের স্টাডিতে সাহায্য করার উদ্দেশে পরে HelpNbuExam ব্লগ’টি শুরু করেছি। আপনাদের ভালোবাসায় আজকে এখানে।
