মানুষ, সমাজ ও পরিবেশ—এই তিনটি উপাদান আলাদা নয়, বরং পরস্পরনির্ভর এক অবিচ্ছেদ্য চক্র। পরিবেশের ভৌত, জীবজগৎ ও সামাজিক উপাদান মিলেই মানুষের জীবনধারা, সংস্কৃতি ও সমাজব্যবস্থার বিকাশ ঘটে। তাই আজকের পোস্টে আপনাদের সাথে শেয়ার করলাম পরিবেশ, সমাজ ও মানুষ বাংলা প্রবন্ধ রচনা।

পরিবেশ, সমাজ ও মানুষ বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা:
সৃষ্টির আদিলগ্নে সমুদ্রগর্ভ থেকে জেগে ওঠা পঞ্চস্তরের মধ্যে গাছ ভাবী অরণ্যে তার প্রথম ক্রন্দনধ্বনি উঠিয়েছিল, সেই থেকে তার যাত্রা শুরু। কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোড় হাত তুলে বলেছিল— আমি থাকব, আমি বাঁচব। তার থাকা, তার বাঁচা শুধু জীবঙ্গাৎকে সুধা দিয়ে বাঁচিয়ে রাখার জন্য। প্রকৃতি তো প্রাণের ধারক-বাহক। মানুষের সঙ্গে তার আজন্ম সখ্য, নিবিড় অন্তরজাতায় আবদ্ধ।
আমাদের জীবনে প্রকৃতি:
চারপাশে নিবিড় অরণ্য-প্রকৃতি আমাদের বাঁচার স্বপ্ন দেখায়। সবুজ প্রকৃতি আমাদের জীবনকে সজীব সবুজ করে তোলে। বাঁচার জন্য একান্ত অপরিহার্য জীবনদায়ী অক্সিজেন আমরা প্রকৃতি থেকে পাই। আবার পরিত্যক্ত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে গাছ। বিষ পান করে। প্রকৃতি আমাদের অমৃত দান করে। গাছপালা শুধু জীবনদায়ী অক্সিজেন দেয় না, সবুজ শাকসবজি দেহে সবুজ পুষ্টিসাধনও করে। আমাদের বাসোপযোগী আনুকূল্য দান করে। সবুজ প্রকৃতি রুক্ষ আকাশে সজল মেঘের সঞ্চার ঘটায়।
গাছের আকুল আহ্বানে আকাশের মেঘ থেকে অমৃতবারি ঝড়ে পড়ে মাটির বুকে। ধূসর মাটির বুকে সবুজের জন্ম হয়। সেইসব সবুজ ঘাস, গাছের পাতা মাটিকে উর্বরাশক্তি দান করে। সেই উর্বর মাটিতে ফসল উৎপন্ন হয়, যা খেয়ে আমরা প্রাণধারণ করি। এই গাছ আবার মানুষের আসবাবপত্রের প্রয়োজনও মেটায়। গাছ মাটির ক্ষয়রোধ করে।
শুধু অরণ্য প্রকৃতি নয়, আমাদের চারপাশে নানা কীটপতঙ্গ, জীবজন্তু— সবই প্রকৃতির অন্তর্ভুক্ত। প্রকৃতিতে এদেরও প্রয়োজন আছে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য। খাদ্যখাদক সম্পর্ক না থাকলে প্রকৃতিতে ভারসাম্য থাকে না। এককথায় বলা যায়, প্রকৃতির ওপর নির্ভর করেই মানুষ বেঁচে আছে। তাই প্রকৃতি যেমন জীবজগৎকে বাচিয়ে রেখে ধন্য, জীবজগৎও তেমনি প্রকৃতির সান্নিধ্যে থেকে তার প্রতি কৃতজ্ঞ।
মানুষ জীবজগতে সবচেয়ে বুদ্ধিমান। তারা যেমন অনেক যত্ন করে গাছ কেটে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে, প্রকৃতিও তেমনি সুকৌশলে নীরব ঘাতকের ভূমিকা পালন করে চলেছে।
প্রকৃতির প্রতিশোধ:
দিকে দিকে নির্বিচারে গাছ কাটার ফলে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে। বায়ুতে প্রতিনিয়ত যত পরিমাণ বিষ মিশছে তা শোধন করার মতো গাছ নেই। জনবসতির ক্রমবিস্তারের ফলে অরণ্য কেটে বসতি স্থাপন হচ্ছে। জ্বালানি বা আসবাবপত্রের চাহিদা পূরণের জন্যও নির্বিচারে গাছ কাটা হচ্ছে।
আবার সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে, কাঠ জ্বালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করার সর্বনাশা পরিকল্পনা— এই অবাস্তব পরিকল্পনার ফলেও প্রকৃতি বিনাশপ্রাপ্ত হচ্ছে। সুন্দরবনের সৌন্দর্য দিনে দিনে লোপ পাওয়ার সঙ্গে সঙ্গে নদীবহুল ওই এলাকার মানুষ বিপন্ন হয়ে পড়েছে। মানুষ নিজেই নিজের পায়ে কুড়ুল মারছে। বনের হরিণ চোরাশিকারির হাতে যত ধরা পড়ছে, বাঘ ততই খাদ্যাভাবে লোকালয়ে প্রবেশ করছে। অন্যের বাঁচার তাগিদকে ছোটো করে দেখে নিজের বাঁচাকে বড়ো করে দেখতে স্থায়ী সমস্যার সৃষ্টি করছে।
তা ছাড়া পরমাণুশক্তিধর দেশগুলি ইচ্ছামতো পরমাণু অস্ত্রপরীক্ষা করতে গিয়ে পৃথিবীর পরিবেশ ও প্রকৃতিতে ভয়াবহ । কয়েক প্রভাব ফেলছে। প্রকৃতি এর প্রতিশোধ নিচ্ছে। বহু মানুষ আজ শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছে, তা ছাড়া দুরারোগ্য ব্যাধিতেও য়ন্দাদের আক্রান্ত হচ্ছে।
উপসংহার:
এ পৃথিবীতে মানুষ ও প্রকৃতি সহাবস্থান করুক। মানুষ নিজের প্রয়োজনে প্রকৃতির ওপর থেকে নিষ্ঠুরতা ত্যাগ করুক। প্রকৃতি রক্ষা পাক আর মানুষ পরমায়ু লাভ করুক।
আরও পড়ুন
- বৃক্ষচ্ছেদন ও তার প্রতিকার Read →
- নবজাগরণের পথে বাংলার লোক সংস্কৃতি Read →
- রক্তদান জীবনদান প্রবন্ধ Read →
- ফেসবুক : সোশ্যাল মিডিয়া রচনা Read →
- করোনাকালে অনলাইন শিক্ষা Read →
- YouTube-এর গুরুত্ব, সুফল, কুফল Read →
- ডেঙ্গি একটি ভয়াবহ রোগ Read →
- প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ Read →
- বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞানের অশুভ দিক এবং শুভঃ দিক গুলি Read →
- বিজ্ঞান ও কুসংস্কার বাংলা প্রবন্ধ রচনা Read →
- তোমার প্রিয় কবি বাংলা প্রবন্ধ রচনা Read →
- মাতৃভাষায় বিজ্ঞানচর্চা বাংলা প্রবন্ধ রচনা Read →
- তোমার প্রিয় চলচ্চিত্র : পথের পাঁচালী বাংলা প্রবন্ধ রচনা Read →
- ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা প্রবন্ধ রচনা Read →
- একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা রচনা Read →
- মোবাইল ফোন বাংলা প্রবন্ধ রচনা Read →
- বিশ্ব উষ্ণায়ন বাংলা প্রবন্ধ রচনা Read →
- বিজ্ঞানী আবদুল কালাম বাংলা রচনা Read →
- করোনা ভাইরাস বাংলা রচনা Read →
- সাহিত্যপাঠের মূল্য বাংলা রচনা Read →
- বইপড়া বাংলা রচনা Read →
- বইপড়া বাংলা রচনা Read →

HelpNbuExam বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য নির্ভুল এবং কোয়ালিটি স্টাডি মেটিরিয়াল প্রদান করছে। আমি “বিকি দাস” আমি একজন লেখক, SEO Expert, Canva ডিজাইনার। 2022-সালে আমি B.A কমপ্লিট করে SEO এর কোর্স করেছি এবং তখন থেকেই বিভিন্ন ব্লগ, ওয়েবসাইটের জন্যে Biography, Content Writer-এর কাজ করছি। ছাত্রদের স্টাডিতে সাহায্য করার উদ্দেশে পরে HelpNbuExam ব্লগ’টি শুরু করেছি। আপনাদের ভালোবাসায় আজকে এখানে।
