পরিবেশ সচেতনায় ছাত্রসমাজ | পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা

পরিবেশ সচেতনায় ছাত্রসমাজ | পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা

ভূমিকা: 

আমরা যেখানে বাস করি, তার পারিপার্শ্বিক পরিমন্ডলকেই বলা হয় ‘পরিবেশ’।গাছ যেমন সজল মাটি, অবাধ আলো এবং উৎকৃষ্ট সার পেলে সতেজভাবে বেড়ে ওঠে, আমাদের বেঁচে থাকা ও বেড়ে ওঠাটাও যেনঠিক অনুরুপ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। 

পরিবেশ দূষণ কেন হয়?

আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সুস্থ পরিবেশের বেশিরভাগ সময়েই দেখা যায়, আমাদের ঘরের পাশেই নালানর্দমা। তার নিকাশি ব্যবস্থা ঠিক নেই। ফলে, জল জমে এবং এই জমে থাকা জল মশা, রোগ সৃষ্টিকারী কীটপতঙ্গ আশ্রয় নেয়। ডেঙ্গু, ম্যালেরিয়া কলেরা প্রভৃতি নানান রোগের সৃষ্টি হয় এই পরিবেশে।

কেবল জল জমা নয়, ছাইপাশ, মাছের আঁশ, পচা খাবার,কাঠালের ভুতি খাবারের প্যাকেট ইত্যাদি জমিয়ে ঘরের পাশেই তৈরি করি আবর্জনার পাহার। এই আবর্জনা ভীষণ অস্বাস্থ্যকর।এরা হল নানান রোগের উৎস। 

সুস্থ পরিবেশের উপাদান আলো ও বাতাস: 

বিশেষ ভাবে আলো ও বাতাসের ওপর পরিবেশের ভালোমন্দ নির্ভর করে। সূর্যের আলোর অভাবে বাসগৃহ থেকে অনেক সময় ভিজে ও স্যাঁতস্যাঁতে হয়ে থাকে।চারিদিকে নোংরা আবর্জনা আবহ পরিবেশকে করে তোলে অস্বাস্থ্যকর। এই ধরণের পরিবেশে যারা বাস করে তারা সারাবছর নানা অসুখে ভোগে। এই প্রেক্ষিতে বলা যায়, পরিবেশ উন্নয়নে আলো ও বাতাস খুবই জরুরী। 

ছাত্রছাত্রীদের ভূমিকা: 

সুস্থ পরিবেশের জন্য চাই নাগরিক সচেতনতা।নাগরিকরা যদি নিজেরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন, তাহলে তারা পরিবেশকেও পরিচ্ছন্ন রাখার প্রতি সচেষ্ট হবেন।এ ব্যপারে অবশ্য সরকার, পুরসভা, পঞ্চায়েত এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে পরিকল্পনা থাকা দরকার। তবে এ ব্যপারে ছাত্রছাত্রীদের ভূমিকাও যথেষ্ট গুরুত্ব পূর্ন। ছাত্রদের জীবনটাই তো সুন্দর, পবিত্র এবং পরিচ্ছন্ন রাখার কার্যকারী ভূমিকা পালন করে থাকে। তাই সামাজিক পরিবেশ।রক্ষার্থেও তাদের এগিয়ে আসতে হবে।

তারা যেমন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে। ছাত্ররা প্রথমেই তাদের গৃহ পরিবেশকে পরিচ্ছন্ন করবে। তারপর তারা সুন্দর প্রতিবেশীদের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করবে। এই ভাবে তারা বৃহত্তর সমাজে নিজেদের আদর্শের কথা ছড়িয়ে দিতে সক্ষম হবে। ফলে সমাজের সবচেয়ে সচেতন অংশ যে ছাত্রসমাজ, তাদের আচার- আচরণ দেখে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে এবং পরিবেশ সুন্দর হয়ে ওঠবে। 

উপসংহার: 

পল্লির নিকাশিবাসি এবং বাস গৃহের পাশে পরিচ্ছন্নতা রক্ষার্থে আবাসিকদের সচেতন করার দায়িত্ব নিতে পারে ছাত্রছাত্রীরা। প্রয়োজনে দল বেঁধে সাফাইয়ের কাজে নেমে পড়ে আলোড়ন সৃষ্টি করতে পারে। তারা জনসাধারণকে দেখাতে পারে, বাড়ির আবর্জনা কোথায় ফেলতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে আবাসিকদের সচেতন করতে ছাত্রছাত্রীরাই পারে। 

আরও পড়ুন

  • বৃক্ষচ্ছেদন ও তার প্রতিকার Read →
  • নবজাগরণের পথে বাংলার লোক সংস্কৃতি Read →
  • রক্তদান জীবনদান প্রবন্ধ Read →
  • ফেসবুক : সোশ্যাল মিডিয়া রচনা Read →
  • করোনাকালে অনলাইন শিক্ষা Read →
  • YouTube-এর গুরুত্ব, সুফল, কুফল Read →
  • ডেঙ্গি একটি ভয়াবহ রোগ Read →
  • প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ Read →
  • বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞানের অশুভ দিক এবং শুভঃ দিক গুলি Read →
  • বিজ্ঞান ও কুসংস্কার বাংলা প্রবন্ধ রচনা Read →
  • তোমার প্রিয় কবি বাংলা প্রবন্ধ রচনা Read →
  • মাতৃভাষায় বিজ্ঞানচর্চা বাংলা প্রবন্ধ রচনা Read →
  • তোমার প্রিয় চলচ্চিত্র : পথের পাঁচালী বাংলা প্রবন্ধ রচনা Read →
  • ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা প্রবন্ধ রচনা Read →
  • একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা রচনা Read →
  • মোবাইল ফোন বাংলা প্রবন্ধ রচনা Read →
  • বিশ্ব উষ্ণায়ন বাংলা প্রবন্ধ রচনা Read →
  • বিজ্ঞানী আবদুল কালাম বাংলা রচনা Read →
  • করোনা ভাইরাস বাংলা রচনা Read →
  • সাহিত্যপাঠের মূল্য বাংলা রচনা Read →
  • বইপড়া বাংলা রচনা Read →
  • বইপড়া বাংলা রচনা Read →

Leave a Comment

error: Content is protected !!