সংবাদপত্র আধুনিক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। পৃথিবীর নানা প্রান্তে কি ঘটছে তা মানুষের ঘরে বসে জানিয়ে দেয় সংবাদপত্র। তাই সংবাদপত্রকে বলা হয়—সমাজের দর্পণ বা মানুষের চোখ-নাক-কান। তাই আজকে এখানে উপস্থাপন করলাম জনজীবনে সংবাদপত্রের ভূমিকা রচনা অথবা, আধুনিক জীবনে সংবাদপত্রের ভূমিকা বাংলা রচনা যা যেকোনো পরীক্ষায় বেবহার করা যেতে পারে।

জনজীবনে সংবাদপত্রের ভূমিকা রচনা | আধুনিক জীবনে সংবাদপত্রের ভূমিকা
ভূমিকা:
সংবাদ পরিবেশক পত্রই হল ‘সংবাদপত্র‘, যা চলমান পৃথিবীর খবর আমাদের কাছে পৌঁছে দেয়। বিশাল পৃথিবীকে সে গৃহপ্রাঙ্গণে এনে হাজির করে। দেহের পুষ্টির জন্য যেমন খাদ্যের ভূমিকা অপরিহার্য, ঠিক তেমনি ভাবেই মানসিক পুষ্টি, বিকাশ ও স্ফুর্তির জন্য সংবাদপত্রের গুরুত্ব অনস্বীকার্য।
আধুনিকতার হাতিয়ার:
সংবাদপত্র গণতন্ত্রের অতন্দ্র প্রহরী এবং জনমত গঠনের অন্যতম মাধ্যম। আজকের দিনের সংবাদপত্র শুধু সংবাদ পরিবেশনেই শেষ হয় না, অর্থনীতি, রাজনীতি, দর্শন, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, ক্রীড়া, বিনোদন ইত্যাদি জীবনের সঙ্গে সম্পৃক্ত সকল বিষয় নিয়ে এই সংবাদপত্র আলোচনা করে। পৃথিবীর যেখানে প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদে, সেখানেই গণতন্ত্রের নির্ভীক প্রহরী সংবাদপত্রের ধিকার বাণী ধ্বনিত হয়, এর ফলে বিশ্ব-বিবেক হয় সচেতন।
আবার পরস্পরের মধ্যে আদানপ্রদানের মাধ্যমে সংবাদপত্র মানুষকে একই সঙ্গে জনমুখী এবং বিশ্বমুখী করে তুলতে সাহায্য করে। সামাজিক জ্ঞান বিস্তার ও সাংস্কৃতিক জীবন গঠনের জন্য সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। তাই সংবাদপত্রকে ‘জনগণের শিক্ষক’ নামে অভিহিত করা হয়।
জনগণের ‘লোকসভা’:
বাণিজ্য ও ব্যাবসার প্রসারে সংবাদপত্রের ভূমিকা কম নয়। আজকাল বিজ্ঞাপন বাণিজ্যক্ষেত্রে যে-ভূমিকা পালন করছে, তার অন্যতম মাধ্যম হল সংবাদপত্র। সংবাদপত্রের সম্পাদকীয় রচনা মানুষের রাজনৈতিক ও সামাজিক চেতনার দ্বার উন্মুক্ত করে দেয়। প্রকৃতপক্ষে সংবাদপত্র হল, “People’s Parliament“।
আমাদের দেশে সংবাদপত্র:
সংবাদপত্রহীন আধুনিক জীবন হল অনেকটা তেলহীন প্রদীপের মতো। ১৭৮০ খ্রিস্টাব্দে হিকি সাহেবের বেঙ্গল গেজেট’ হল আমাদের দেশের প্রথম সংবাদপত্র। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র হল ‘দিগ্দর্শন‘, প্রকাশ ১৮১৮। সংবাদ প্রভাকর বাংলার অন্যতম প্রধান দৈনিক সংবাদপত্র। একালের আনন্দবাজার’, ‘বর্তমান‘, ‘প্রতিদিন‘, ‘আজকাল‘ প্রভৃ সংবাদপত্র দায়িত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করে চলেছে।
বিভ্রান্তি:
নিরপেক্ষতা সংবাদপত্রের প্রধান শর্ত। কিন্তু ব্যক্তিমালিকানাধীন, ব্যাবসায়িক, রাজনৈতিক স্বার্থে পরিচালিত সংবাদপত্র দেশের জনগণকে বিভ্রান্ত করে। বিশেষ বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠী নিয়ন্ত্রিত পত্রিকাগুলি অনেক সময় জাতীয়তা বিরোধী ভূমিকাও গ্রহণ করে। আবার কিছু সংবাদপত্র অশ্লীল, কুরুচিপূর্ণ খবর পরিবেশন করে মুনাফা অর্জন করতে চায়। বলা বাহুলা, এরা সংবাদপত্র জগতের কলঙ্ক। কিছু সংবাদপত্র সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য খবর পরিবেশন করে। এরাও সংবাদপত্রের পবিত্র আদর্শকে বিনষ্ট করে।
সঠিক ভূমিকায় সংবাদপত্র:
পক্ষপাতহীন, নিঃস্বার্থ সংবাদপত্র জাতির ও দেশের অপরিহার্য অঙ্গ। লোকশিক্ষা ও সমাজশিক্ষার ক্ষেত্রে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। দূরকে নিকটের বন্ধু করতে এবং পরকে ভাই করতে এর ক্ষমতা অসাধারণ। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্ভীক নিরপেক্ষ ও সচেতন নাগরিক গড়ে তুলতে বর্তমান কালে সংবাদপত্র অন্যতম বলিষ্ঠ হাতিয়ার হিসেবে স্বীকৃত। তাই, সংবাদপত্রকে নিরপেক্ষ, মার্জিত রুচিসম্পন্ন এবং নির্ভীক হতে হবে, নইলে সে প্রগতিশীল সুস্থ সংস্কৃতিবান নাগরিক তৈরি করতে ব্যর্থ হবে।
উপসংহার:
দেশ, জাতি ও সমাজের কল্যাণাদর্শে দীক্ষিত সংবাদপত্র আলাদিনের আশ্চর্য প্রদীপের মতোই কার্যকারী। গণতন্ত্রের প্রতিষ্ঠায়, দেশের দুর্যোগে-বিপর্যয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে আদর্শবান সংবাদপত্র প্রমাণ করেছে অসির চেয়ে মসি বড়ো। একটি বিরাট সৈন্যবাহিনীর পক্ষে যা অসম্ভব, একটি ক্ষুদ্র সংবাদপত্রের পক্ষে তা অনায়াস-সম্ভব। এখানেই সংবাদপত্রের শক্তি।
এই রচনার তথ্য থেকে আরও যে যে প্রবন্ধ লেখা যায়, সেগুলি হল: আধুনিক জীবনে সংবাদপত্রের ভূমিকা; সংবাদপত্র না পড়লে কী হয়; সংবাদপত্র ও জনমত: বাংলা সংবাদপত্র: মিডিয়া হিসেবে সংবাদপত্র।
আরও পড়ুন
- বৃক্ষচ্ছেদন ও তার প্রতিকার Read →
- নবজাগরণের পথে বাংলার লোক সংস্কৃতি Read →
- রক্তদান জীবনদান প্রবন্ধ Read →
- ফেসবুক : সোশ্যাল মিডিয়া রচনা Read →
- করোনাকালে অনলাইন শিক্ষা Read →
- YouTube-এর গুরুত্ব, সুফল, কুফল Read →
- ডেঙ্গি একটি ভয়াবহ রোগ Read →
- প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ Read →
- বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞানের অশুভ দিক এবং শুভঃ দিক গুলি Read →
- বিজ্ঞান ও কুসংস্কার বাংলা প্রবন্ধ রচনা Read →
- তোমার প্রিয় কবি বাংলা প্রবন্ধ রচনা Read →
- মাতৃভাষায় বিজ্ঞানচর্চা বাংলা প্রবন্ধ রচনা Read →
- তোমার প্রিয় চলচ্চিত্র : পথের পাঁচালী বাংলা প্রবন্ধ রচনা Read →
- ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা প্রবন্ধ রচনা Read →
- একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা রচনা Read →
- মোবাইল ফোন বাংলা প্রবন্ধ রচনা Read →
- বিশ্ব উষ্ণায়ন বাংলা প্রবন্ধ রচনা Read →
- বিজ্ঞানী আবদুল কালাম বাংলা রচনা Read →
- করোনা ভাইরাস বাংলা রচনা Read →
- সাহিত্যপাঠের মূল্য বাংলা রচনা Read →
- বইপড়া বাংলা রচনা Read →
- বইপড়া বাংলা রচনা Read →

HelpNbuExam বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য নির্ভুল এবং কোয়ালিটি স্টাডি মেটিরিয়াল প্রদান করছে। আমি “বিকি দাস” আমি একজন লেখক, SEO Expert, Canva ডিজাইনার। 2022-সালে আমি B.A কমপ্লিট করে SEO এর কোর্স করেছি এবং তখন থেকেই বিভিন্ন ব্লগ, ওয়েবসাইটের জন্যে Biography, Content Writer-এর কাজ করছি। ছাত্রদের স্টাডিতে সাহায্য করার উদ্দেশে পরে HelpNbuExam ব্লগ’টি শুরু করেছি। আপনাদের ভালোবাসায় আজকে এখানে।
