তাহলে কি সত্যি বাংলার যুবসাথির ফর্ম ফিলাপ করা মানুষগুলো আজ থেকেই পেতে চলেছে টাকা! হ্যাঁ এমনটাই জানা যাচ্ছে যে ইন্টারনেটে ভাইরাল হওয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি ধরনা মঞ্চের ভিডিও থেকে। ওই ভিডিওটা কি আদৌ সত্য নাকি কোনো ফেক নিউজ? চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিই Yubasathi টাকা আজকে থেকে ঢোকা শুরু হবার আসল সত্য।
১ এপ্রিল নয়, টাকা মিলবে আজ থেকেই!
রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড়সড় ধামাকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ঘোষণা করা হয়েছিল যে ‘যুবসাথী’ প্রকল্পের (Yuva Sathi Scheme 2026) টাকা আগামী ১ এপ্রিল থেকে দেওয়া শুরু হবে। কিন্তু আজ, ৭ই মার্চ শনিবার, ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ১ এপ্রিল পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না। আজ থেকেই যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ টাকা ঢোকা শুরু হচ্ছে।
কেন হঠাৎ এই সিদ্ধান্ত?
মুখ্যমন্ত্রী জানান, আগামীকাল ৮ই মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। সেই বিশেষ দিনটিকে সামনে রেখেই রাজ্যের তরুণ প্রজন্মের জন্য এই বিশেষ উপহারের কথা ভেবেছেন তিনি। প্রায় ১ কোটি যুবক-যুবতী এই প্রকল্পের জন্য আবেদন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, যাঁদের নাম তালিকায় রয়েছে, তাঁদের অ্যাকাউন্টে সরাসরি (DBT) এই টাকা পাঠানো হচ্ছে।
এখন আপনার মনে প্রশ্ন আসছে আমি তো তালিকাটি দেখিনি বা, কোথা থেকে এই তালিকাটি দেখা যাবে? চিন্তা করবেন না এই পোস্টেই জানিয়ে দিবো কোথায় লিস্ট পাবেন এবং দেখবেন আপনার নাম লিস্টে আছে কি না।
৫ বছর পর্যন্ত নিশ্চিত সহায়তা
রাজ্য সরকার জানিয়েছে, প্রাথমিকভাবে এই প্রকল্পের সুবিধা সর্বোচ্চ ৫ বছরের জন্য পাওয়া যাবে। অর্থাৎ মাসে ১৫০০ টাকা হিসেবে বছরে ১৮,০০০ টাকা এবং ৫ বছরে মোট ৯০,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসবে। আজকের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীদের মধ্যে।
যুবসাথির স্টেটাস কিভাবে চেক করবেন
ইতিমধ্যেই যুবসাথির পুরোনো পোর্টালকে নতুন ভাবে আবারো লঞ্চ করা হয়েছে যেখানে আপনি আপনার আপ্পলিকেশনের স্টেটাস দেখতে পারবেন। নিচে এক এক করে স্টেপ গুলো প্রদান করলাম। প্রথমে ভিসিট করুন https://yubasathi.wb.gov.in/ এর সাইটে এরপর নিচের ফটোতে দেখুন যুবসাথির স্টেটাস দেখার জন্যে কোথায় ক্লিক করতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: আপনার ব্যাংকে টাকা ঢুকেছে কি না তা চেক করার জন্য আপনার আধার লিংকড ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করুন। যদি আজ টাকা না ঢোকে, তবে চিন্তার কিছু নেই; ধাপে ধাপে সকলের অ্যাকাউন্টে এই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
Read more- কেন মাউন্ট কৈলাশে চড়লে মানুষ কয়েক ঘণ্টায় বুড়ো হয়ে যায়? জানুন আসল সত্য!

HelpNbuExam বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য নির্ভুল এবং কোয়ালিটি স্টাডি মেটিরিয়াল প্রদান করছে। আমি “বিকি দাস” আমি একজন লেখক, SEO Expert, Canva ডিজাইনার। 2022-সালে আমি B.A কমপ্লিট করে SEO এর কোর্স করেছি এবং তখন থেকেই বিভিন্ন ব্লগ, ওয়েবসাইটের জন্যে Biography, Content Writer-এর কাজ করছি। ছাত্রদের স্টাডিতে সাহায্য করার উদ্দেশে পরে HelpNbuExam ব্লগ’টি শুরু করেছি। আপনাদের ভালোবাসায় আজকে এখানে।
