NBU Exam Copy Checking Reality: আপনি কি ভাবছেন পরীক্ষার খাতায় যা খুশি লিখে দিলেই পাশ? নাকি আপনার বন্ধুদের মুখে শুনেছেন যে, বেশি বেশি করে সাপ্লিমেন্ট পেজ অ্যাড করলেই পাশ?
যদি আপনি এমনটা ভেবে থাকেন, তবে আপনি নিজের পায়ে কুড়াল মারছেন। যিনি গত ১৫ বছর ধরে NBU Exam-এর খাতা দেখছেন, তার পয়েন্ট অফ ভিউ থেকে আজকের প্রতিবেদনে আপনাদের সাথে সেই “গোপন সত্য” শেয়ার করবো, যা জানলে আগামী সেমিস্টারে আপনার রেজাল্ট বদলে যেতে পারে।

খাতা কি সত্যিই মেপে দেখা হয়?
প্রথমে সবচেয়ে বড় ভুল ধারণাটা ভাঙা যাক। “খাতা ভরিয়ে দিলেই নম্বর বা সাপ্লিমেন্ট পেপার বেশি নিলেই বেশি নম্বর“—এই ধারণা ১০০% ভুল। পরীক্ষার সিজেনে শিক্ষকদের হাতে হাজার হাজার খাতা আসে, এবং প্রতিটি খাতা ভালো করে দেখার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে।
সত্যিটা হলো, শিক্ষকরা পুরো রামায়ণ-মহাভারত পড়ার সময় পায় না ঠিকই, কিন্তু তাদের চোখ অভিজ্ঞ অর্থাৎ তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। পরীক্ষার খাতা দেখা শিক্ষকরা যখন পৃষ্ঠা উল্টায়, তখন তারা চোখ স্বয়ংক্রিয়ভাবে কীওয়ার্ড এবং উত্তরের কাঠামো স্ক্যান করে নেয়। আজেবাজে লিখে পাতা ভরালে সেটা তাদের বিরক্তির কারণ হয় এবং এর ফলে আপনার নম্বর কমে যায়।
Read more- SBI গ্রাহকরা সাবধান! মোবাইলে এই ১টি লিঙ্ক এলেই সর্বস্বান্ত?
পরীক্ষকের ৩টি গোপন সূত্র:
একজন পরীক্ষক খাতা খোলার পর প্রথম ১০ সেকেন্ডে সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে ছাত্রটি কেমন মানের। ভালো নম্বর পেতে হলে এই ৩টি বিষয় মাথায় রাখতেই হবে:
১. হাতের লেখা এবং উপস্থাপনা: হাতের লেখা খুব সুন্দর হতে হবে এমন নয়, কিন্তু তা পাঠযোগ্য হতে হবে। আপনার লেখা যদি শিক্ষক ১০ সেকেন্ডের মধ্যে পড়তে না পারেন, তবে তিনি বিরক্ত হবেন। আর পরীক্ষক বিরক্ত হলে, তার প্রভাব নম্বরের ওপর পড়বেই। পরিষ্কার-পরিচ্ছন্ন খাতা মানেই ভালো ইমপ্রেশন।
২. পয়েন্ট করে উত্তর লেখা: প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ গদ্যের মতো না লিখে, উত্তরগুলো বুলেট পয়েন্ট ব্যবহার করে লিখুন। এতে পরীক্ষকের চোখে মূল বিষয়গুলো সহজেই ধরা পড়ে।
- বড় উত্তরের ক্ষেত্রে ভূমিকা অর্থাৎ Introduction দিন।
- মাঝখানের পয়েন্টগুলো হাইলাইট করুন।
- শেষে উপসংহার অর্থাৎ Conclusion লেখাটাও জরুরি।
৩. ভূমিকা এবং উপসংহার: মনে রাখবেন, উত্তরের প্রথম ৩টি লাইন এবং শেষ ২টি লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকরা প্রায়ই এই অংশগুলো মনোযোগ দিয়ে পড়েন। তাই এখানে কোনো ভুল করবেন না।

স্টেপ মার্কিং এবং কিছু টেকনিক্যাল বিষয়
অনেকেই জানেন না যে NBU Exam Rules অনুযায়ী Step Marking বা ধাপভিত্তিক নম্বরের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে এখন CBCS বা FYUGP সিস্টেমে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সব উত্তর লেখার চেষ্টা করুন: ধরুন আপনি একটি প্রশ্নের উত্তর পুরোপুরি জানেন না। কিন্তু আপনি যদি বিষয়টির ভূমিকা এবং কিছু প্রাসঙ্গিক তথ্য লিখে আসেন, তবে স্টেপ মার্কিংয়ের জন্য আপনি কিছু নম্বর অবশ্যই পাবেন। একটি উত্তর খুব ভালো লিখে বাকিগুলো ছেড়ে দেওয়ার চেয়ে, সব প্রশ্নের উত্তর মাঝারি মানের লেখা অনেক বেশি বুদ্ধিমানের কাজ যেহেতু ধাপভিত্তিক নম্বরের ব্যবস্থা রয়েছে।
উত্তর সাজানো: আপনার খাতাটি এমনভাবে সাজান যেন দেখলেই বোঝা যায় আপনি পড়াশোনা করেছেন। অযথা কাটাকুটি করবেন না এগুলো আপনার নাম্বারে ইফেক্ট করবে।
Read more- পড়ুয়াদের জন্য বড় সুখবর! স্কলারশিপের টাকা এবার প্রতিমাসে ১০০০ নয়, আরও বেশি পাবেন?
পরিক্ষায় বসে যেইসব ভুল একেবারে করা যাবেনা
খাতা দেখতে গিয়ে শিক্ষকেরা এমন কিছু অদ্ভুত জিনিস দেখেন যা হাসির খোরাক যোগায়, আপনি হয়তো মাঝে মাঝে ফেসবুকে দেখেন “মিম” হিসাবে এসে থাকে। কিন্তু ছাত্র-ছাত্রীর ভবিষ্যতের জন্য এগুলো ভয়ংকর।
গল্প বা গান লেখা: পরীক্ষার খাতায় সিনেমার গল্প, গান বা নিজের দুঃখের কাহিনী লিখবেন না। এতে নম্বর তো পাবেনই না, উল্টে পরীক্ষক রিপোর্ট করলে আপনার রেজাল্ট আটকে যেতে পারে।
কালির ব্যবহার: নীল এবং কালো বাদে অন্য কোনো কালির (যেমন লাল বা সবুজ) কলম ব্যবহার করবেন না। লাল, সবুজ কালির কলম গুলো পরীক্ষকের ব্যবহারের জন্যে প্রযোজ্য থাকে।
আবেগপ্রবণ আবেদন: “স্যার প্লিজ পাশ করিয়ে দিন, আমার খুব বিপদ“—এই ধরণের লেখা লিখলে পরীক্ষকের মনে নেতিবাচক প্রভাব পড়ে। কারণ শিক্ষকরা ইমোশন দিয়ে নয়, উত্তরের মেরিট দেখে নম্বর দিয়ে থাকেন।

ভালো লিখেও কম নম্বর? আপনার কি কোন অধিকার রয়েছে জানুন
যদি আপনি নিশ্চিত থাকেন যে আপনি দারুণ পরীক্ষা দিয়েছেন, কিন্তু রেজাল্ট খারাপ এসেছে—হতাশ হবেন না। আপনার হাতে আইনত অধিকার আছে।
আপনি PPR (Post Publication Review) বা PPS (Post Publication Scrutiny)-এর জন্য আবেদন করতে পারেন। এমনকি আপনি চাইলে RTI (Right to Information) করে নিজের খাতার ফটোকপিও চাইতে পারেন। যদি আপনি সঠিক হন, নম্বর বাড়বেই।
শেষ কথা
প্রিয় ছাত্রছাত্রীরা, মনে রাখবেন ফাঁকিবাজি করে পাশ করা সম্ভব নয়। খাতা ভরানোর দিকে বা সাপ্লিমেন্ট নিয়ে খাতার ওজন বাড়ানোর দিকে মন না দিয়ে, Quality বা গুণমানের দিকে নজর দিন। ১০ পাতা আজেবাজে লেখার চেয়ে ২ পাতা সঠিক উত্তর লেখা অনেক বেশি কার্যকরী।
প্রো-টিপস: পরের পরীক্ষায় প্রশ্নের উত্তর পয়েন্ট করে লিখুন এবং খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দেখবেন নম্বর আপনাআপনি বাড়ছে।
আজকের প্রতিবেদনটি যদি আপনার কাজে লাগে যদি নতুন কিছু শিখতে ও জানতে পেরেছেন? তাহলে এখনই আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যে পরীক্ষার হলে শুধুই “গল্প” লিখে আসে!
Disclaimer: This article is based on general evaluation practices and guidelines meant to help students improve their writing skills. Always refer to the official NBU notifications for specific rules.
Read more- SVMCM Scholarship 2025 এর টাকা না ঢুকলে এখনই DBT Enable করুন!

HelpNbuExam বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য নির্ভুল এবং কোয়ালিটি স্টাডি মেটিরিয়াল প্রদান করছে। আমি “বিকি দাস” আমি একজন লেখক, SEO Expert, Canva ডিজাইনার। 2022-সালে আমি B.A কমপ্লিট করে SEO এর কোর্স করেছি এবং তখন থেকেই বিভিন্ন ব্লগ, ওয়েবসাইটের জন্যে Biography, Content Writer-এর কাজ করছি। ছাত্রদের স্টাডিতে সাহায্য করার উদ্দেশে পরে HelpNbuExam ব্লগ’টি শুরু করেছি। আপনাদের ভালোবাসায় আজকে এখানে।
