ভাইরাল CSK Mystery Girl থেকে Bigg Boss 19-এর অন্যতম আলোচিত প্রতিযোগী—মালতী চাহারের এই যাত্রা সিনেমার গল্পের চেয়ে কোন অংশে কম নয়! আমরা তাঁকে এতদিন ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের দিদি হিসেবেই চিনতাম, কিন্তু বিগ বসের ঘরে তিনি প্রমাণ করেছেন যে তাঁর নিজের একটি শক্তিশালী ব্যক্তিত্ব রয়েছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে অভিনেত্রী এবং মডেল হয়ে ওঠার এই জার্নিতে কী কী চড়াই-উতরাই ছিল? জানুন মালতী চাহারের এক্সক্লুসিভ বায়োগ্রাফি‘তে সবকিছু।
Malti Chahar Biography
Malti Chahar Quick Information
| বিবরণ | তথ্য |
| নাম | মালতী চাহার |
| জন্ম তারিখ | ১৫ নভেম্বর ১৯৯০ (বয়স ৩৫) |
| জন্মস্থান | আগ্রা, উত্তরপ্রদেশ |
| উচ্চতা | ৫ ফুট ৫ ইঞ্চি (approx) |
| পেশা | অভিনেত্রী, মডেল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার |
| শিক্ষাগত যোগ্যতা | B.Tech in Software Engineering (IET Lucknow) |
| ভাই | দীপক চাহার (Cricketer) |
| বিখ্যাত কাজ | IPL 2018 Viral Video, Bigg Boss 19, Movie: Ishq Pashmina |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত (Single) |
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
মালতী চাহারের জন্ম আগ্রার এক হিন্দু পরিবারে তার বাবা লোকেন্দ্র সিং চাহার একজন অবসরপ্রাপ্ত এয়ার ফোর্স অফিসার এবং মা পুষ্পা চাহার একজন গৃহবধূ।
শিক্ষাজীবন: মালতী ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি লখনউ-এর বিখ্যাত I.E.T. কলেজ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-এ (B.Tech) ডিগ্রি লাভ করেন। আর স্কুল জীবন থেকেই তিনি ক্লাসের টপার ছিলেন!
পারিবারিক সংগ্রাম: বিগ বস ১৯-এর মঞ্চে মালতী প্রকাশ করেছিলেন এক বেদনাদায়ক সত্য। তাঁর বাবা চাইতেন তিনি IPS অফিসার হোন। তাই ছোটবেলায় তাঁকে জোর করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছেলেদের মতো ছোট চুল রাখতে বাধ্য করা হতো। বাবা-মায়ের দাম্পত্য কলহের সাক্ষী থাকার কথাও তিনি সাহসের সাথে শেয়ার করেছেন।
Read more– Major Rishabh Singh Sambyal Biography
Career Timeline: ইঞ্জিনিয়ারিং ছেড়ে গ্ল্যামার দুনিয়ায়
চাকরি ছেড়ে অভিনয়ে আসাটা মালতী চাহারের জন্যে সহজ ছিল না।
Modeling: ২০০৯ সালে ‘Miss India Earth’-এর ফাইনালিস্ট এবং ২০১৪ সালে ‘Femina Miss India Delhi’-র রানার-আপ হন।
Acting Debut: ২০১৮ সালে Genius সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মালতী। এরপর ২০২২ সালে Ishq Pashmina ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন।
Director: তিনি শুধু অভিনেত্রী নন, একজন নির্মাতাও বটে। ২০২৫ সালে তিনি Maa O Meri Maa নামের একটি শর্ট ফিল্ম পরিচালনা ও রচনা করেন।
Read more– Farhana Bhat Biography
The Viral Moment (IPL 2018)
মালতীর জীবনের মোড় ঘুরে যায় ২০১৮ সালের আইপিএল-এ। চেন্নাই সুপার কিংস (CSK)-এর একটি ম্যাচে গ্যালারিতে তাঁর উচ্ছ্বাসের একটি ভিডিও ক্যামেরায় ধরা পড়ে। তাঁর সেই মিষ্টি হাসি রাতারাতি তাঁকে “CSK Mystery Girl” এবং “National Crush”-এ পরিণত করে। এরপর তাঁকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি।

Bigg Boss 19 Journey (2025-26)
বিগ বস ১৯-এ ‘Wild Card’ হিসেবে এন্ট্রি নিয়েই হইচই ফেলে দেন মালতী।
Wild Card Entry: শো-এর মাঝপথে এসে তিনি খেলার গতি বদলে দেন।
Controversies: সহ-প্রতিযোগী Tanya Mittal-এর সাথে তাঁর শাড়ি এবং ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়া ছিল আর এটাই ছিল এই সিজনের অন্যতম হাইলাইট। তানিয়ার সাথে তাঁর মতবিরোধ দর্শকদের নজর কাড়ে।
Eviction: যদিও তিনি ফাইনাল ট্রফি জিততে পারেননি এবং একটি শকিং এভিকশনে শো থেকে বেরিয়ে যান, কিন্তু তাঁর সততা এবং ‘স্ট্রেইট-ফরওয়ার্ড’ স্বভাব দর্শকদের মন জয় করে নিয়েছে।
Read more– IIT Baba Abhay Singh Biography
পার্সোনাল লাইফে এবং বয়ফ্রেন্ড
মালতী চাহার কি প্রেম করছেন? উত্তর হলো—না। তিনি বর্তমানে সিঙ্গেল।
No Cricketer Rule: এক ইন্টারভিউয়ে তিনি মজা করে বলেছিলেন, “আমার জীবনে এমনিতেই অনেক ক্রিকেটার রয়েছে যেমন, ভাই তাই আমি কোনো ক্রিকেটারকে ডেট করতে চাই না।”
ভাই দীপক চাহারের সাথে তাঁর সম্পর্ক বন্ধুর মতো। দীপক চাহার নিজে বিগ বসের মঞ্চে এসে দিদিকে সাপোর্ট করেছিলেন।
উপসংহার
একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে গ্ল্যামারাস মডেল, এবং আইপিএল সেনসেশন থেকে বিগ বস স্টার—মালতী চাহারের এই জার্নি প্রমাণ করে যে স্বপ্ন দেখলে তা পূরণ করা সম্ভব যদি সঠিক রাস্তায় এবং কঠোর পরিশ্রম করেন। Bigg Boss 19-এ তাঁর উপস্থিতি তাঁকে শুধু ‘ক্রিকেটারের দিদি’ পরিচয় থেকে বের করে এনে নিজস্ব পরিচয়ে পরিচিত করেছে।
আপনি কি মালতী চাহারকে বিগ বসের মঞ্চে পছন্দ করতেন? কমেন্ট করে জানান!
Read more– Assam Archita Phukan Biography
FAQs
Q: মালতী চাহারের স্বামী কে?
A: মালতী চাহার এখনো অবিবাহিত।
Q: মালতী চাহার কি দীপক চাহারের আপন দিদি?
A: হ্যাঁ, মালতী চাহার ক্রিকেটার দীপক চাহারের আপন বড় দিদি। রাহুল চাহার তাঁর খুড়তুতো ভাই।
Q: মালতী চাহারের মোট সম্পত্তি কত?
A: বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, তাঁর আনুমানিক আয় প্রায় ২-৩ কোটি টাকা (মডেলিং, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং সিনেমা থেকে)।

HelpNbuExam বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য নির্ভুল এবং কোয়ালিটি স্টাডি মেটিরিয়াল প্রদান করছে। আমি “বিকি দাস” আমি একজন লেখক, SEO Expert, Canva ডিজাইনার। 2022-সালে আমি B.A কমপ্লিট করে SEO এর কোর্স করেছি এবং তখন থেকেই বিভিন্ন ব্লগ, ওয়েবসাইটের জন্যে Biography, Content Writer-এর কাজ করছি। ছাত্রদের স্টাডিতে সাহায্য করার উদ্দেশে পরে HelpNbuExam ব্লগ’টি শুরু করেছি। আপনাদের ভালোবাসায় আজকে এখানে।
