পড়াশোনায় মন বসে না? জাপানিদের এই ‘১ মিনিটের’ ট্রিকটি একবার অ্যাপ্লাই করে দেখুন!

বই নিয়ে বসলেই কি ঘুম ধরে? নাকি ভাবেন আর ৫ মিনিট মোবাইল দেখে নিই, তারপর পড়তে বসব—আর সেই ৫ মিনিট কখন ২ ঘন্টা হয়ে যায় টেরই পান না?

যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে প্রথমেই একটা কথা বলি—নিজেকে দোষ দেবেন না আপনি অলস বা ‘lazy‘ নন। আপনার সমস্যাটা হলো বিশাল সিলেবাসের ভয়, যা আপনার মস্তিষ্ককে অচল করে দিচ্ছে।

কিন্তু জানেন কি, জাপানিরা এই আলসেমি কাটানোর জন্য একটা গোপন টেকনিক ব্যবহার করে? এর নাম “কাইজেন” (Kaizen)। চলুন, আজ এই জাদুকরী ট্রিকটি শিখি ও বিস্তারিত জেনেনেই।

জাপানি কাইজেন প্রিন্সিপাল আসলে কী?

“কাইজেন” একটি জাপানি শব্দ, যার অর্থ হলো ক্রমাগত উন্নতি (Continuous Improvement)। কিন্তু ছাত্রদের জন্য এর আসল ম্যাজিক হলো ১ মিনিটের নিয়ম (The 1-Minute Rule)

ব্যাপারটা খুব সহজ। যখনই মনে হবে আজ ২ ঘণ্টা পড়ব, আপনার মস্তিষ্ক সেই বিশাল কাজের ভয়ে পিছিয়ে যাবে। তাই, নিজের ব্রেনকে বোকা বানাতে হবে। বলুন: আমি ২ ঘণ্টা নয়, প্রতিদিন ঠিক একই সময়ে মাত্র ১ মিনিটের জন্য পড়তে বসব।

Read more- SBI গ্রাহকরা সাবধান! মোবাইলে এই ১টি লিঙ্ক এলেই সর্বস্বান্ত?

এটি কাজ করার পেছনে কি কোন বিজ্ঞান আছে?

একজন স্টুডেন্ট ও পড়ুয়া হিসেবে বলি, এর পেছনে একটা দারুণ বিজ্ঞান কাজ করে। আমাদের মস্তিষ্ক কঠিন কাজ বা বড় পরিবর্তনকে ভয় পায়। একে আমরা বলি Resistance বা প্রতিরোধ

যখন আপনি ভাবেন পুরো চ্যাপ্টার শেষ করব, ব্রেন সেটাকে একটা বিপদ বা বড় চাপ হিসেবে দেখে এবং আপনাকে রিলস দেখতে বা ঘুমোতে বাধ্য করে যাতে আপনি সেই চাপ থেকে বাঁচেন।

কিন্তু যখন বলেন মাত্র ১ মিনিট পড়ব, ব্রেন ভাবে, এ আর এমন কি! চলো করে ফেলি। ১ মিনিটের কাজে ব্রেনের কোনো ভয় নেই। আসল ট্রিকটা এখানেই—একবার ১ মিনিটের জন্য বই খুললে, নিউটনের গতিসূত্রের মতো আপনিও পড়ার গতি পেয়ে যাবেন। দেখবেন সেই ১ মিনিট কখন ১৫ বা ৩০ মিনিটে বদলে গেছে।

শুরু করাটাই আসল চ্যালেঞ্জ, আর কাইজেন সেই চ্যালেঞ্জটাই সহজ করে দেয়।

Read more- ২০২৬ সালে এই ৫টি স্কিল জানলে চাকরির অভাব হবে না! দেখেনিন কোন স্কিল শিখবেন

আজ থেকেই যেভাবে শুরু করবেন

আজ থেকেই এটি শুরু করার ৪টি সহজ ধাপ নিচে আলোচনা করা হলো:

  • সময় ঠিক করুন: প্রতিদিন ঠিক একই সময়ে পড়ার জন্য প্রস্তুত হন। সময়টা ফিক্সড থাকা চাই।
  • অতি ক্ষুদ্র লক্ষ্য: বই খুলে মাত্র একটি প্যারাগ্রাফ পড়ুন, অথবা মাত্র একটি অঙ্কের সমাধান করুন। ব্যাস, আর কিছু না।
  • থামার অনুমতি: ঘড়িতে ১ মিনিট পার হওয়ার পর যদি আপনার আর পড়তে ইচ্ছা না করে, তবে বই বন্ধ করে দিন। কোনো জোর নেই।
  • অভ্যাস তৈরি: এটাই প্রতিদিন করতে থাকুন। উদ্দেশ্য পড়া শেষ করা নয়, উদ্দেশ্য হলো প্রতিদিন বই খোলার ভয়টা কাটানো এবং অভ্যাস তৈরি করা।
সাধারণ পদ্ধতি (Normal Method)কাইজেন পদ্ধতি (Kaizen Method)
বিশাল লক্ষ্য ঠিক করা (Target Big)অতি ক্ষুদ্র লক্ষ্য ঠিক করা (Target Tiny)
মস্তিষ্ক ভয় পায় এবং পিছিয়ে আসেমস্তিষ্ক সহজ মনে করে এবং রাজি হয়
ফলাফল: কিছুই করা হয় না (Procrastination)ফলাফল: সহজেই কাজ শুরু হয় এবং বেশি পড়া হয়

শেষ কথা ও চ্যালেঞ্জ

প্রিয় ছাত্রছাত্রীরা, পাহাড়ের দিকে তাকিয়ে ভয় পাবেন না। শুধু প্রথম পদক্ষেপটা নিন। আমি আপনাদের একটি ২১ দিনের কাইজেন চ্যালেঞ্জ দিচ্ছি। আগামী ২১ দিন শুধু এই ১ মিনিটের নিয়ম মেনে চলুন। নিজেকে কথা দিন, মাত্র ১ মিনিট পড়বো।

মনে রাখবেন, হাজার মাইলের রাস্তাও একটা ছোট পদক্ষেপ দিয়েই শুরু হয়। আর ছোট ছোট ফোটাতেও সমুদ্র তৈরী হয় তাই আজ সেই ছোট পদক্ষেপটি নিন।

Read more- উত্তরপত্র লিখলেই কি পাশ? NBU-র খাতা দেখার আসল নিয়ম জানলে অবাক হবেন!

1 thought on “পড়াশোনায় মন বসে না? জাপানিদের এই ‘১ মিনিটের’ ট্রিকটি একবার অ্যাপ্লাই করে দেখুন!”

Leave a Comment

error: Content is protected !!