শুধু B.A বা B.Sc পাশ করে বসে আছেন? এই ফ্রি কোর্সটি করলে মাসে ৩০ হাজার আয় নিশ্চিত!

হয়তো আপনি গ্রাজুয়েশন পাশ করে বাড়িতে বসে আছেন। রেজাল্ট ভালো, হাতে ডিগ্রিও রয়েছে, কিন্তু চাকরি বা কোনো ইন্টারভিউ নেই। আত্মীয়-স্বজন বা প্রতিবেশীদের কথা শুনতে শুনতে হয়তো আপনি ক্লান্ত হয়ে গেছেন? বিশ্বাস করুন, এরকম যে শুধু আপনার সাথেই হচ্ছে এরকম নয়। পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার B.A এবং B.Sc পাস করা ছাত্র-ছাত্রী এই একই হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে।

কিন্তু আজ আমি আপনাকে মিথ্যা সান্ত্বনা দিতে আসিনি। আমি এসেছি আপনাকে একটি বাস্তব সমাধান সম্পর্কে জানাতে যা আপনাকে আরও অনেক স্কিল শিখতে সাহায্য করবে এবং একটি ভালো চাকরি পেতে সাহায্য করবে।

বর্তমান সময়ে শুধু ডিগ্রি দিয়ে আর চাকরি মেলে না—এটা একটা সত্য কথা। কোম্পানিগুলো এখন আপনার মার্কশিট দেখে না, তারা দেখে আপনার দক্ষতা। আপনার কাছে যদি এমন একটি স্কিল থাকে যা বর্তমান বাজারে হাই ডিমান্ডিং, তবেই চাকরি আপনার পেছনে দৌড়াবে।

আজ আমি এমন একটি Google সার্টিফাইড Free Certified Course-এর কথা বলব, যা করতে আপনার পকেট থেকে এক পয়সাও খরচ হবে না, কিন্তু এটি আপনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ অনেকের ক্যারিয়ারের মোর ঘুরতে আমি দেখেছি।

Read more- SBI গ্রাহকরা সাবধান! মোবাইলে এই ১টি লিঙ্ক এলেই সর্বস্বান্ত?

কোর্সটি কী? কেন এটি আপনার করা উচিত?

এই কোর্সটি কোনো সাধারণ ইনস্টিটিউটের নয়, এটি সরাসরি Google দ্বারা পরিচালিত। কোর্সের নাম হলো— “Google Digital Garage – Fundamentals of Digital Marketing“।

এটি কেন স্পেশাল?

  • সম্পূর্ণ বিনামূল্যে: রেজিস্ট্রেশন বা সার্টিফিকেটের জন্য কোনো টাকা লাগে না।
  • Google Certified: কোর্স শেষে আপনি Google-এর লোগো সহ একটি ভ্যালিড সার্টিফিকেট পাবেন, যা আপনার CV-র ওজন বাড়াতে সক্ষম।
  • Skill Gap: বর্তমান যুগে ছোট দোকান থেকে বড় কোম্পানি—সবাই অনলাইনে ব্যবসা করতে চায়। কিন্তু এই কাজ করার মতো দক্ষ লোক পাওয়া যাচ্ছে না। তাই গুগল দ্বারা পরিচালিত এই কোর্সটি আপনাকে সেই দক্ষতা অর্জন করতে সাহায্য করবে যা দিয়ে আপনি একটি ভালো কোম্পানিতে চাকরি করতে পারেন।

মাসে ৩০,০০০ টাকা আয় করার ‘লজিক’

অনেকেই হয়তো ভাবছেন, “একটা ফ্রি কোর্স করে কি সত্যিই মাসে ৩০ হাজার টাকা আয় করা সম্ভব?” হাওয়ায় কথা না বলে চলুন কিভাবে এই ৩০০০০ টাকা আপনি ইনকাম করবেন তা স্টেপ বই স্টেপ জেনেনেই।

এই কোর্সটি করার পর আপনি মূলত Digital Marketing, SEO (Search Engine Optimization), এবং Social Media Strategy শিখবেন। এরপর আয়ের দুটি রাস্তা খুলবে:

১. ফুল-টাইম চাকরি (Full-time Job)
কলকাতার সল্টলেক সেক্টর ফাইভের বিভিন্ন আইটি সংস্থায় ‘Digital Marketing Executive’ বা ‘SEO Trainee’ হিসেবে প্রচুর পরিমানে নিয়োগ করা হয়। একজন ফ্রেশার হিসেবে এখানে প্রারম্ভিক বেতন ১৫,০০০ থেকে ১৮,০০০ টাকা মাসিক হয়ে থাকে।

২. ফ্রিল্যান্সিং (Freelancing)
কোনো কোম্পানিতে কর্মরত থাকার পরে ও আগে সেই কর্মের পাশাপাশি আপনি বাড়িতে বসে কাজ একজন ফ্রীলান্সারের মতন কাজ করতে পারেন। যেমন—কোনো ছোট ব্যবসার ফেসবুক পেজ মেইনটেইন করা বা তাদের জন্য কন্টেন্ট লেখা।

যদি আপনি ২-৩টি ক্লায়েন্ট জোগাড় করতে পারেন আর প্রতি ক্লায়েন্ট থেকে প্রতি মাসে ৫,০০০ টাকা আয় করতে পারেন, তবে এখান থেকে আসবে আরও ১০,০০০ – ১৫,০০০ টাকা।

সুতরাং, চাকরি (১৫,০০০) + ফ্রিল্যান্সিং (১৫,০০০) = ৩০,০০০ টাকা। এটি কোনো ম্যাজিক নয়, এটি সম্পূর্ণ আপনার পরিশ্রম এবং স্কিলের ওপর নির্ভর করছে।

Read more- ২০২৬ সালে এই ৫টি স্কিল জানলে চাকরির অভাব হবে না! দেখেনিন কোন স্কিল শিখবেন

কীভাবে আবেদন করবেন? স্টেপ বাই স্টেপ গাইড

এই কোর্সটি শুরু করার জন্য আপনার কোনো ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন নেই, একটি স্মার্টফোন থাকলেই যথেষ্ট।

  • প্রথমে Google-এ গিয়ে সার্চ করুন “Google Digital Garage“।
  • প্রথম লিংকে ক্লিক করুন এবং ‘Get Certified’ অপশনে যান।
  • আপনার Gmail ID দিয়ে সাইন-ইন (Sign-in) করুন।
  • Fundamentals of Digital Marketing” কোর্সটি সিলেক্ট করুন এবং শেখা শুরু করুন।

কোর্সের বিবরণ

এই কোর্সটিতে মোট ২৬টি মডিউল রয়েছে অর্থাৎ এতগুলো ভিডিও যা প্রায় ৪০ ঘন্টা। আর সম্পূর্ণ কোর্সটি ইংলিশ ভাষায় রয়েছে আমি জানি অনেকেই ইংলিশ ভালো পারেনা তবে ঘাবড়ানোর কোন ব্যাপার নেই কারণ খুব সহজ ভাষায় ভিডিওর সাথে সাবটাইটেল দেওয়া রয়েছে।

সফল হওয়ার জন্য আমার কিছু টিপস

একজন ক্যারিয়ার কোচ হিসেবে আমি আপনাকে সাবধান করতে চাই—শুধু ভিডিও দেখে সার্টিফিকেট ডাউনলোড করলেই চাকরি মিলবে না। আপনাকে স্কিলটি ভালোভাবে শিখতে হবে অর্থাৎ অভিজ্ঞতা অর্জন করতে হবে।

  • প্র্যাকটিস: যা শিখছেন, তা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করুন। নিজের নামে একটি ফ্রি ব্লগ খুলুন বা সোশ্যাল মিডিয়া পেজ তৈরি করে সেখানে এক্সপেরিমেন্ট করুন।
  • LinkedIn প্রোফাইল: কোর্স শেষ করার পর আপনার সার্টিফিকেটের ছবি দিয়ে LinkedIn-এ একটি প্রফেশনাল পোস্ট দিন। এতে রিক্রুটারদের নজরে পড়ার সম্ভাবনা বাড়ে।
  • ধৈর্য: ৪০ ঘণ্টার কোর্সটি একদিনে শেষ করার চেষ্টা করবেন না। প্রতিদিন ১-২ ঘণ্টা সময় দিন এবং নোট তৈরি করুন।

Read more- উত্তরপত্র লিখলেই কি পাশ? NBU-র খাতা দেখার আসল নিয়ম জানলে অবাক হবেন!

FAQ

Q1: মোবাইলে কি এই কোর্স করা যাবে?

উত্তর: হ্যাঁ, ১০০%। আপনি স্মার্টফোনেই সম্পূর্ণ কোর্সটি করতে পারবেন এবং পরীক্ষাও দিতে পারবেন।

Q2: সার্টিফিকেটের ভ্যালু কেমন?

উত্তর: এর ভ্যালু অনেক বেশি। যেহেতু এটি Google এবং IAB Europe দ্বারা স্বীকৃত, তাই প্রাইভেট কোম্পানিগুলোতে এই সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা অনেক।

Q3: আমি কি আর্টস (Arts) বা সায়েন্সের ছাত্র, আমি কি এটা বুঝব?

উত্তর: ডিজিটাল মার্কেটিং শিখতে কোনো বিশেষ ব্যাকগ্রাউন্ড লাগে না। সাধারণ বুদ্ধি এবং শেখার আগ্রহ থাকলেই আপনি এই সেক্টরে সফল হতে পারেন।

শেষ কথা

হতাশ হয়ে বসে থাকার চেয়ে নতুন কিছু শেখা অনেক ভালো। আজই Google Digital Garage-এ সাইন আপ করুন। মনে রাখবেন, আপনার ভাগ্য আপনার হাতেই। শুধু একটি সঠিক সিদ্ধান্তের অপেক্ষা। এই আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা চাকরির খোঁজে আছেন।

Leave a Comment

error: Content is protected !!