অবশেষে অপেক্ষার অবসান! অনেকের মোবাইলেই আজ ধাপে ধাপে আসতে শুরু করেছে একটি বিশেষ মেসেজ। সরাসরি Information and Cultural Affairs Department-এর তরফ থেকে পাঠানো এই মেসেজটি ঘিরেই এখন রাজ্যজুড়ে শোরগোল। আমার মোবাইলেও আজ সন্ধে ৬.২৫ নগদ সেই কাঙ্ক্ষিত বার্তাটি চলে এল।
ফাইনালি আমার মোবাইলে মেসেজ চলে এল যে— “বাংলার যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনাকে স্বাগত।” আপনার কাছেও কি এরকম কোনো মেসেজ এসেছে? মেসেজ এলে এরপর আপনার কাজ কী? কিংবা মেসেজ না আসলে কীভাবে চেক করবেন? আজকের প্রতিবেদন থেকে আমরা সেই সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নেব।
মোবাইলে কী মেসেজ আসছে?
যাঁরা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, তাঁদের ভেরিফিকেশন প্রক্রিয়া শেষে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে একটি স্বাগত বার্তা পাঠানো হচ্ছে। সেখানে পরিষ্কার জানানো হচ্ছে যে, আপনি এই প্রকল্পের আওতায় চলে এসেছেন। অর্থাৎ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো ১৫০০ টাকা পাওয়ার পথে আপনি এক ধাপ এগিয়ে গেলেন।
যাঁরা মেসেজ পাননি তাঁরা কী করবেন?
আপনার যদি আবেদন করা থাকে কিন্তু এখনো মোবাইলে কোনো এসএমএস (SMS) না এসে থাকে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনি নিচের ধাপগুলো অনুসরণ করে স্ট্যাটাস চেক করতে পারেন:
- প্রথমে যুবসাথী বা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল পোর্টালে যান।
- আপনার ‘Enrolment Number‘ এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।
- ‘View Status‘ অপশনে গিয়ে দেখুন আপনার অ্যাপ্লিকেশনটি ‘Approved‘ বা ‘Accepted‘ দেখাচ্ছে কি না।
- মনে রাখবেন, ধাপে ধাপে সকলকে মেসেজ পাঠানো হচ্ছে, তাই ধৈর্য ধরুন।
মেসেজ আসার কতদিন পর টাকা ঢুকবে?
মুখ্যমন্ত্রী গত ৭ই মার্চ ধরনা মঞ্চ থেকেই স্পষ্ট করে দিয়েছেন যে, ১ এপ্রিলের অপেক্ষা না করে আজ থেকেই টাকা পাঠানো শুরু হয়েছে। যাঁদের মোবাইলে এই ওয়েলকাম মেসেজ (Welcome Message) চলে এসেছে, তাঁদের ব্যাংক ভেরিফিকেশন সফল হলেই অ্যাকাউন্টে সরাসরি ১৫০০ টাকা ঢুকে যাবে।
সতর্কবার্তা: ফেক মেসেজ থেকে সাবধান!
ইদানীং অনেক ভুয়ো মেসেজ বা লিঙ্ক ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। মনে রাখবেন, সরকারি মেসেজ সাধারণত কোনো নির্দিষ্ট কোড (যেমন: WB-GOVT বা INFO-CA) থেকে আসে। কোনো অচেনা লিঙ্কে ক্লিক করে নিজের আধার কার্ড বা ওটিপি (OTP) শেয়ার করবেন না।
Read more- বিরাট ধামাকা! মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় উপহার, আজই বদলে গেল যুবসাথীর টাকা দেওয়ার তারিখ!

HelpNbuExam বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য নির্ভুল এবং কোয়ালিটি স্টাডি মেটিরিয়াল প্রদান করছে। আমি “বিকি দাস” আমি একজন লেখক, SEO Expert, Canva ডিজাইনার। 2022-সালে আমি B.A কমপ্লিট করে SEO এর কোর্স করেছি এবং তখন থেকেই বিভিন্ন ব্লগ, ওয়েবসাইটের জন্যে Biography, Content Writer-এর কাজ করছি। ছাত্রদের স্টাডিতে সাহায্য করার উদ্দেশে পরে HelpNbuExam ব্লগ’টি শুরু করেছি। আপনাদের ভালোবাসায় আজকে এখানে।
