ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলাম’ – বিরাট কোহলির ছোটবেলার বন্ধুর চোখের জল ফেলার আসল কাহিনী!

আইপিএল ২০২৪-এর সেই দৃশ্যটি মনে আছে? আরসিবি (RCB) বনাম সিএসকে (CSK) ম্যাচ জয়ের পর ড্রেসিংরুমে একজন খেলোয়াড় অঝোরে কাঁদছিলেন। তিনি কোনো সুপারস্টার নন, তিনি হলেন স্বপ্নিল সিং।

মাত্র কয়েক মাস আগেও তিনি ক্রিকেট থেকে অবসর নিয়ে অন্য কিছু করার কথা ভাবছিলেন। ডোমেস্টিক ক্রিকেটে নিজের রাজ্য দল থেকে বাদ পড়েছিলেন, নিলামে কেউ কিনবে কিনা সেই আশাও ছিল না। কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল।

একসময়ের বিরাট কোহলির রুমমেট থেকে শুরু করে আইপিএলের অন্যতম ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হয়ে ওঠার এই গল্প হার না মানার এক জীবন্ত প্রমান। তাই আজকের প্রতিবেদনে নজর রাখুন এখানে আমরা Swapnil Singh Biography– বয়স, স্টেট, রেকর্ডস, হাইট, ফ্যামিলি সবকিছু জানতে।

Swapnil Singh Biography

তথ্যের নামবিবরণ
পুরো নামস্বপ্নিল কমলেশ সিং (Swapnil Kamlesh Singh)
জন্ম তারিখ২২ জানুয়ারি, ১৯৯১
জন্মস্থানরায়বরেলি, উত্তর প্রদেশ
ভূমিকা (Role)বোলিং অলরাউন্ডার
ব্যাটিং স্টাইলডানহাতি (Right-handed)
বোলিং স্টাইলস্লো লেফট-আর্ম অর্থোডক্স (Slow Left-arm Orthodox)
বর্তমান আইপিএল দলরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)
ঘরোয়া দলবরোদা (২০০৬-২০২০), উত্তরাখণ্ড (২০২১-বর্তমান)
জার্সি নম্বর৯১ (সাধারণত)

স্বপ্নিল কমলেশ সিংহের প্রাথমিক জীবন ও বিরাট কোহলির সাথে বন্ধুত্ব

স্বপ্নিলের জন্ম ২২ জানুয়ারী ১৯৯১ এর মঙ্গলবার উত্তর প্রদেশের রায়বরেলিতে হলেও তার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় উত্তরাখণ্ডের বরোদা থেকে। তার প্রতিভা এতটাই ছিল যে মাত্র ১৪ বছর ৩৫৫ দিন বয়সে তিনি বরোদার হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে (First-class debut) প্রথমবার খেলেন, যা একটি বিরল রেকর্ড। এছাড়াও তিনি IPL-এ RCB, LSG, KP, এবং Mumbai Indians এর জন্যেও খেলেন।

অনেকেই জানেন না, ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ (U-19) দলের সফরের সময় স্বপ্নিল সিং ছিলেন বর্তমান ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলির রুমমেট। শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া সফরে তারা একসাথেই থাকতেন। স্বপ্নিল এক ইন্টারভিউয়ে বলেছেন, “বহু বছর পর যখন আরসিবি-র ড্রেসিংরুমে বিরাটের সাথে দেখা হলো, ও আমাকে দেখে সেই আগের মতোই উষ্ণ অভ্যর্থনা জানাল।

Read more- চেন্নাই সুপার কিংস খেলোয়াড় তালিকা ২০২৬

স্বপ্নিল সিংহের স্ট্রাগলের দিনগুলি

স্বপ্নিলের জীবন অতোটাও সহজ ছিল না। বরোদা দলের হয়ে দীর্ঘ দিন খেলার পর, তিনি দল থেকে বাদ পড়েন। এটি ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার অর্থাৎ খারাপ সময়। ২০২০ সালের দিকে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে কিছু অভ্যন্তরীণ কারণে তাকে দল ছাড়তে হয়েছিল।

তবুও স্বপ্নিল হাল ছাড়েননি। তিনি উত্তরাখণ্ড (Uttarakhand) দলে যোগ দেন এবং সেখানে নিজের যোগ্যতার প্রমাণ দেন। তারপর ২০২৪ আইপিএল নিলামের দিন তিনি রঞ্জি ট্রফি খেলার জন্য দেহরাদুনে যাচ্ছিলেন। তার মনে হয়েছিল, “এটাই শেষ। যদি এবার দল না পাই, তবে ক্রিকেট ছেড়ে দেব।” কিন্তু নিলামের শেষ মুহূর্তে আরসিবি (RCB) তাকে ২০ লক্ষ টাকায় দলে নেয়। খবরটি শুনে তিনি এবং তার পরিবার কান্নায় ভেঙে পড়েছিলেন।

স্বপ্নিল সিং: আইপিএল প্রোফাইল
🏏 আইপিএল ক্যারিয়ার ও যাত্রা (IPL Journey)
২০০৮মুম্বাই ইন্ডিয়ান্স (MI) তাকে স্কোয়াডে রাখলেও খেলার সুযোগ পাননি।
২০১৬ – ২০১৭কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান পাঞ্জাব কিংস) দলের সদস্য ছিলেন।
২০২৩লখনউ সুপার জায়ান্টস (LSG) তাকে দলে নিলেও খুব বেশি সুযোগ পাননি।
২০২৪ (The Turnaround)আরসিবি-র কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের ভরসায় দলে আসেন এবং একজন কার্যকর স্পিনার হিসেবে নিজেকে প্রমাণ করেন।
📊 সংক্ষিপ্ত পরিসংখ্যান (IPL Stats)
ম্যাচ সংখ্যা১৪+
উইকেট৭+ (২০২৪ মৌসুমে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিয়েছেন)
ইকোনমি রেট৮.৫০ – ৯.০০ (টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ কার্যকর)
ব্যাটিং ক্ষমতালোয়ার অর্ডারে দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন।
🔥 কেন তিনি গুরুত্বপূর্ণ? (Expertise)
পাওয়ারপ্লে ও মিডল ওভারনতুন বলেও স্পিন করতে পারেন এবং মাঝের ওভারগুলোতে রান আটকাতে দক্ষ।
ব্যাটিং গভীরতাএকজন পুরোদস্তুর ব্যাটার হিসেবেও খেলতে পারেন, যা আরসিবি-র মতো দলের লোয়ার অর্ডারকে শক্তিশালী করে।
অভিজ্ঞতাঘরোয়া ক্রিকেটে দীর্ঘ ১০+ বছরের অভিজ্ঞতা তাকে চাপের মুখে শান্ত থাকতে সাহায্য করে।

শেষকথা

স্বপ্নিল সিং-এর এই হৃদয় ছোয়া গল্প আমাদের শেখায় যে, জীবনে ‘দেরি‘ মানেই ‘শেষ‘ নয়। ১৪ বছর বয়সে শুরু করে ৩৪ বছর বয়সে এসে সাফল্যের দেখা পাওয়া—এই দীর্ঘ যাত্রায় তিনি প্রমাণ করেছেন যে ধৈর্য এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রম করলে ফল পাওয়াই যায়। আজ তিনি হাজারো তরুণ ক্রিকেটারের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে আছেন তাইতো সকলেই স্বপ্নিল সিংহের জীবনী খুঁজছেন।

Read moreBiography on Ramakrishna Ghosh Indian Cricket Player

FAQs

প্রশ্ন ১: স্বপ্নিল সিং-এর বয়স কত?

উ: স্বপ্নিল সিং-এর জন্ম ২২ জানুয়ারি ১৯৯১, সেই হিসেবে তার বয়স বর্তমানে ৩৪ বছর।

প্রশ্ন ২: স্বপ্নিল সিং আইপিএল ২০২৪-এ কোন দলে ছিলেন?

উ: তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলের হয়ে খেলেছেন।

প্রশ্ন ৩: স্বপ্নিল সিং কোন রাজ্যের হয়ে খেলেন?

উ: তিনি আগে বরোদার হয়ে খেলতেন, কিন্তু বর্তমানে ঘরোয়া ক্রিকেটে উত্তরাখণ্ড (Uttarakhand)-এর প্রতিনিধিত্ব করেন।

প্রশ্ন ৪: স্বপ্নিল সিং-এর আইপিএল নিলামের দাম কত ছিল?

উ: আইপিএল ২০২৪-এর নিলামে আরসিবি তাকে তার বেস প্রাইস ২০ লক্ষ টাকায় কিনেছিল।

প্রশ্ন ৫: স্বপ্নিল সিং কি বিবাহিত?

উ: হ্যাঁ, তিনি বিবাহিত। তার কঠিন সময়ে তার পরিবার এবং স্ত্রী তাকে মানসিকভাবে অনেক সমর্থন জুগিয়েছেন।

Leave a Comment

error: Content is protected !!