Logical Arrangement – যৌক্তিক বিন্যাস রিজনিং প্রশ্ন উত্তর ও সমাধান

যৌক্তিক বিন্যাস বাংলা ব্যাকরণ, যুক্তিবিজ্ঞান ও বিভিন্ন চাকরির পরীক্ষা–ভর্তি পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে বিভিন্ন বাক্য, ঘটনা বা তথ্যকে সঠিক ক্রমে সাজাতে হয়। যৌক্তিক বিন্যাস সঠিকভাবে শিখলে রচনাশৈলী, বিশ্লেষণ ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়।

তাই আজকের প্রতিবেদনে আমরা যৌক্তিক বিন্যাস অংক প্রশ্ন উত্তর (Logical Arrangement Math Question Answers) সম্পুর্ণ অধ্যায় শেয়ার করলাম এবং এর সাথে সমাধান যা তোমাদের এই অঙ্ক গুলো বুঝতে সাহায্য করবে। 

যৌক্তিক বিন্যাস কাকে বলে?

যে প্রক্রিয়ায় বিভিন্ন বাক্য, ঘটনা, ধাপ বা তথ্যকে যুক্তিসঙ্গত, সময়ানুক্রমিক, কারণ–ফলাফলের সম্পর্ক অথবা প্রাসঙ্গিকতার ভিত্তিতে সঠিক ও ধারাবাহিক ক্রমে সাজানো হয়, তাকে যৌক্তিক বিন্যাস বলে।

সহজভাবে:
বাক্য/ঘটনাকে এমনভাবে সাজানো যাতে পুরো বক্তব্য অর্থবহ ও যুক্তিসঙ্গত হয় = যৌক্তিক বিন্যাস।

যৌক্তিক বিন্যাস করার নিয়ম (Formula / Rules / Steps)

যদিও গণিতে যেমন নির্দিষ্ট সূত্র থাকে, যৌক্তিক বিন্যাসে থাকে ধারণাগত সূত্র বা নিয়মভিত্তিক কৌশল। নিচে সহজভাবে দেওয়া হলো—

সূত্র-১: সময় বা ঘটনার ক্রম অনুসরণ করো

যে ঘটনাটি আগে ঘটবে, সেটিই প্রথমে থাকবে।
(এটিকে বলা হয় Chronological Formula)

সূত্র-২: সাধারণ (General) → বিশেষ (Specific)

প্রথমে মূল বিষয়, পরে তার উপব্যাখ্যা।
(এটিকে General-to-Specific Formula বলা হয়)

সূত্র-৩: কারণ → ফলাফল

যা ঘটার কারণ, সেটি আগে; ফলাফল পরে।
(Cause → Effect Formula)

সূত্র-৪: প্রধান বক্তব্য → উদাহরণ → উপসংহার

(Essay বা Paragraph টাইপ প্রশ্নে)

সূত্র-৫: যৌক্তিক ধারাবাহিকতা বজায় রাখো

বিচ্ছিন্ন, অযৌক্তিক বাক্য এড়িয়ে বাক্যগুলো একটি ধারায় সাজাতে হবে।

Logical Arrangement Examples

(1) 1. মাধ্যমিক স্কুল 2. কলেজ 3. প্রাথমিক স্কুল 4. উচ্চমাধ্যমিক স্কুল

(A) 1, 2, 3, 4 (B) 3, 4, 1, 2 (C) 3, 1, 4, 2 (D) 3, 1, 2, 4

সমাধান:- (C) প্রাথমিক স্কুল 3 -> মাধ্যমিক স্কুল 1 -> উচ্চমাধ্যমিক স্কুল 4 -> কলেজ 2

(2) 1. গাছ 2. বীজ 3. ফল 4. ফুল

(A) 2, 1, 3, 4 (B) 2, 1, 4, 3 (C) 3, 1, 2, 4 (D) 1, 2, 3, 4

সমাধান:- (B) বীজ 2 -> গাছ 1 -> ফুল 4 -> ফল 3

(3) 1. দেশ 2. শহর 3. মহাদেশ 4. রাজ্য 5. পৃথিবী

(A) 3, 4, 2, 1, 5 (B) 2, 1, 3, 5, 4 (C) 2, 4, 3, 1, 5 (D) 2, 4, 1, 3, 5

সমাধান:- (D) শহর 2 -> রাজ্য 4 -> দেশ 1 -> মহাদেশ 3 -> পৃথিবী 5

Logical Arrangement Reasoning Practice Set

আমরা নিচে 5-টি যৌগিক বিন্যাস রিজনিং অংক প্রশ্ন দিলাম যা উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে এছাড়াও আমাদের দেওয়া লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট PDF (Logical Arrangement in Bengali PDF) ফাইলে তোমরা পেয়ে যাবে মোট 30-টি যৌগিক বিন্যাস রিজনিং প্রশ্ন উত্তর ও সমাধান তাই সবাই PDF সংগ্রহ করে নিবে। 

(1) 1. Curd 2. Grass 3. Butter 4. Milk 5. Cow

(A) 5, 2, 3, 4, 1 (B) 4, 2, 5, 3, 1 (C) 2, 5, 4, 3, 1 (D) 5, 2, 4, 1, 3

(2) 1. Venus 2. Earth 3. Mars 4. Mercury 5. Jupiter

(A) 4, 2, 1, 3, 5 (B) 4, 2, 5, 3, 1 (C) 4, 1, 2, 3, 5 (D) 4, 1, 2, 5, 3

(3) 1. Cure 2. Doctor 3. Disease 4. Diagnostic 5. Medicine

(A) 2, 4, 3, 5, 1 (B) 3, 2, 4, 5, 1 (C) 4, 2, 3, 5, 1 (D) 4, 3, 2, 5, 1

(4) 1. Infant 2. Adolescent 3. Child 4. Old 5. Adult

(A) 3, 1, 2, 4, 5 (B) 1, 3, 2, 5, 4 (C) 3, 2, 4, 5, 1 (D) 5, 4, 3, 2, 1

(5) 1. Key 2. Door 3. Lock 4. Room 5. Switch on

(A) 5, 1, 2, 4, 3 (B) 4, 2, 1, 5, 3 (C) 1, 2, 3, 5, 4 (D) 1, 3, 2, 4, 5

যৌক্তিক বিন্যাসের ধরন

  1. সময়সূচক বিন্যাস (Chronological order)
  2. কারণ–ফলাফলের বিন্যাস (Cause–Effect Order)
  3. সাধারণ থেকে বিশেষ বিন্যাস (General to Specific)
  4. প্রাসঙ্গিক/সার্থক বিন্যাস (Meaningful Order)
  5. ক্রমধারা বা ধাপে ধাপে বিন্যাস (Step-by-step sequence)

যৌক্তিক বিন্যাসে সফল হওয়ার কৌশল

  • সময়সূচক শব্দ (আগে, পরে, তারপর) খুঁজে নিন
  • সংজ্ঞা বা ভূমিকা সাধারণত শুরুতে থাকে
  • উপদেশ/ফলাফল সাধারণত শেষে
  • কারণ → ফলাফলের ধারা বজায় রাখুন
  • বাক্যের বিষয়বস্তু মিলিয়ে নিন
  • উদাহরণ সাধারণত মাঝের দিকে থাকে

আমাদের আজকের শেয়ার করা এই যৌগিক বিন্যাস রিজনিং (Logical Arrangement) তোমাদের কেমন লাগলো জানাবে এছাড়াও আমদের দেওয়া Toppers Series এর অন্যান্য প্রতিবেদন গুলিও দেখেনিবে। 

Check this – অনুপাত ও সমানুপাতের অংক ও সমাধান

Check this – Logical Ven Diagram (Type- I & Type-II) বাংলায় – সমাধান

Leave a Comment

error: Content is protected !!