ভারতের বৃষ্টিপাত অর্থাৎ ভারতের জলবায়ু প্রশ্ন উত্তর তোমাদের আগত বিভিন্ন পরীক্ষার জন্যে খুবই গুরত্বপূর্ণ একটি বিষয়। তাই আজকের এই পোস্টে আমি বেশ কিছু ভারতের বৃষ্টিপাত প্রশ্ন ও উত্তর অর্থাৎ ভারতের জলবায়ু প্রশ্ন উত্তর (Climate of India Questions and Answers) তোমাদের সাথে শেয়ার করবো।

ভারতের বৃষ্টিপাত অর্থাৎ ভারতের জলবায়ু প্রশ্ন উত্তর
1) উত্তর পূর্ব মনসুনের প্রভাবে কোন রাজ্যে বৃষ্টিপাত হয়?
Ans: তামিলনাডু।
2) গ্রীষ্মকালীন মনসুনের প্রভাবে ভারতের কোন উপকূলে বৃষ্টিপাত হয়?
Ans: পশ্চিম উপকূল।
3) ভারতের সবচেয়ে শুষ্কতম স্থান কোনটি?
Ans: পশ্চিমী রাজস্থান।
4) ভারতের সবচেয়ে বৃষ্টিময় স্থান কোনটি?
Ans: মৌসিনরাম।
5) অক্টোবর ও নভেম্বর মাসে সবচেয়ে বৃষ্টিপাত কোন উপকূলে হয়?
Ans: করমন্ডল উপকূলে।
6) পূর্বঘাট এবং পশ্চিম ঘাটে প্রয়োজনীয় বৃষ্টিপাত হয় কিন্তু ডাক্কান মালভূমিতে তা হয় না কেন?
Ans: কারণ এটি Rain Shadow ক্ষেত্র।
7) গরম আবহাওয়ার ঋতুতে পশ্চিমবঙ্গে কিসের কারণে বৃষ্টিপাত হয়?
Ans: কালবৈশাখী।
8) প্রতিদিনের আবহাওয়া ম্যাপ কোথায় তৈরি হয়?
Ans: পুনে।
9) ভারতের আবহাওয়া সম্পর্কিত সংস্থার নাম কি?
Ans: India Meteorological Department (IMD)
10) IMD কবে স্থাপিত হয়?
Ans: 1878 সালে
11) IMD অনুযায়ী কোনো দিন বৃষ্টির দিন তখনই বলা হবে যখন সেই দিন বৃষ্টিপাতের পরিমাণ হবে।
Ans: 2.5mm এর বেশি।
12) মনসুন শব্দটি কারা আবিষ্কার করেছিল?
Ans: আরব।
1. ভারতের জলবায়ুর ধরন কী?
উত্তর: মৌসুমি জলবায়ু।
2. ভারতে সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়?
উত্তর: চেরাপুঞ্জি ও মৌসিনরাম (মেঘালয়)।
3. ভারতে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়?
উত্তর: রাজস্থানের থার মরুভূমি ও লাদাখ অঞ্চল।
4. ভারতের বর্ষা কোন দিক থেকে আসে?
উত্তর: দক্ষিণ-পশ্চিম দিক থেকে।
5. বর্ষা ভারতে কবে শুরু হয়?
উত্তর: সাধারণত ১ জুন কেরালা উপকূলে বর্ষা প্রবেশ করে।
6. এল-নিনো কীভাবে ভারতের বৃষ্টিপাতে প্রভাব ফেলে?
উত্তর: এল-নিনো ঘটলে ভারতে কম বৃষ্টিপাত হয়।
7. চেরাপুঞ্জিতে এত বেশি বৃষ্টি কেন হয়?
উত্তর: দক্ষিণ দিক থেকে আসা আর্দ্র মৌসুমী বায়ু খাসি পাহাড়ে বাধা পেয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায়।
8. ভারতের শীতকালীন বৃষ্টির প্রধান উৎস কী?
উত্তর: পশ্চিমী ঝঞ্ঝা।
9. উত্তর-পূর্ব মৌসুমী বায়ু কখন প্রবাহিত হয়?
উত্তর: অক্টোবর থেকে ডিসেম্বর।
10. ভারতে শীতকালে কোন অঞ্চলে বেশি বৃষ্টি হয়?
উত্তর: তামিলনাড়ু ও দক্ষিণ-পূর্ব উপদ্বীপ।
11. মৌসুমী বায়ু বলতে কী বোঝায়?
উত্তর: যে বায়ু ঋতুভেদে দিক পরিবর্তন করে তাকে মৌসুমী বায়ু বলে।
12. পশ্চিমবঙ্গে বর্ষা সাধারণত কবে প্রবেশ করে?
উত্তর: সাধারণত ৭–১০ জুন।
13. ঘূর্ণিঝড় কোন মৌসুমে বেশি তৈরি হয়?
উত্তর: বর্ষা পূর্ববর্তী ও বর্ষা-পরবর্তী সময়ে (এপ্রিল–মে ও অক্টোবর–নভেম্বর)।
14. ভারতের চারটি প্রধান ঋতু কী কী?
উত্তর: শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ/উত্তর-বর্ষা।
15. ভারতের কোন রাজ্যে অতিরিক্ত আর্দ্রতা অনুভূত হয়?
উত্তর: পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, কেরালা (উপকূলীয় অঞ্চল)।
16. ভারতের কোন অংশে শুষ্ক জলবায়ু দেখা যায়?
উত্তর: রাজস্থান, গুজরাটের কচ্ছ অঞ্চল এবং লাদাখ।
17. মৌসুমী বায়ুর বৃষ্টি কোন কারণে হয়?
উত্তর: সমুদ্র থেকে জলীয়বাষ্প বহনকারী আর্দ্র বায়ু পর্বতে বাধা পেয়ে বৃষ্টি ঘটায়।
18. তামিলনাড়ুতে শীতকালে বৃষ্টি কেন বেশি হয়?
উত্তর: উত্তর-পূর্ব মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা নিয়ে আসে।
19. পশ্চিমী ঝঞ্ঝা কোন অঞ্চল থেকে সৃষ্টি হয়?
উত্তর: ভূমধ্যসাগরীয় অঞ্চল।
20. ভারতের জলবায়ু নির্ধারণে হিমালয়ের ভূমিকা কী?
উত্তর: হিমালয় উত্তর দিকের ঠান্ডা সাইবেরিয়ান বায়ুকে প্রতিরোধ করে এবং বর্ষাকে উপকূল থেকে অভ্যন্তরে যেতে সহায়তা করে।
তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই ভারতের বৃষ্টিপাত সম্পর্কীত প্রশ্ন ও উত্তর অথবা, ভারতের জলবায়ু প্রশ্ন উত্তর (Climate of India Questions and Answers in Bengali) গুলো নিচে কমেন্টে লিখতে পারবে, এছাড়াও লিখতে পারবে আগামীতে আর কোন বিষয়ের ওপর আমরা পোস্ট করবো।
আরও GK পড়ুন
- পৃথিবীর বিখ্যাত তৃণভূমি সমূহ Read →
- কোন ফলে কোন ভিটামিন থাকে Read →
- বিভিন্ন বায়ু এবং তার বৈশিষ্ট্যসমূহ তালিকা Read →
- ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় প্রশ্ন উত্তর Read →
- পৃথিবীর প্রধান মরুভূমি এবং পৃথিবীর বিখ্যাত মালভূমি তালিকা Read →
- মেঘ কাকে বলে? বিভিন্ন ধরনের মেঘের অবস্থান, মেঘের নাম ও মেঘের বৈশিষ্ট্য Read →

HelpNbuExam বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য নির্ভুল এবং কোয়ালিটি স্টাডি মেটিরিয়াল প্রদান করছে। আমি “বিকি দাস” আমি একজন লেখক, SEO Expert, Canva ডিজাইনার। 2022-সালে আমি B.A কমপ্লিট করে SEO এর কোর্স করেছি এবং তখন থেকেই বিভিন্ন ব্লগ, ওয়েবসাইটের জন্যে Biography, Content Writer-এর কাজ করছি। ছাত্রদের স্টাডিতে সাহায্য করার উদ্দেশে পরে HelpNbuExam ব্লগ’টি শুরু করেছি। আপনাদের ভালোবাসায় আজকে এখানে।
