Captain Sumit Sabharwal Biography: নিজের প্রাণ দিয়ে বাঁচালেন হাজারো প্রাণ! আমদাবাদ দুর্ঘটনার রিয়েল হিরো

১২ জুন, ২০২৫। আমদাবাদের আকাশে তখন ঘন কালো ধোঁয়া। এয়ার ইন্ডিয়ার একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাটির দিকে ধেয়ে আসছে। ককপিটে বসে থাকা ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল (Captain Sumit Sabharwal) বুঝতে পেরেছিলেন, হাতে সময় নেই। নিচে জনবসতিপূর্ণ এলাকা। বিমানটি সেখানে আছড়ে পড়লে হাজার হাজার মানুষের মৃত্যু নিশ্চিত।

জীবনের শেষ কয়েক সেকেন্ডে নিজের কথা ভাবেননি সুমিত। অসামান্য দক্ষতায় তিনি বিমানটিকে ঘুরিয়ে নিয়ে যান একটি কলেজ হোস্টেলের ফাঁকা মাঠের দিকে। হাজারো প্রাণ বাঁচাতে নিজের প্রাণ উৎসর্গ করলেন এই বীর পাইলট। কিন্তু মুম্বাইয়ের পওয়াইয়ের ফ্ল্যাটে তখন তাঁর জন্য অপেক্ষা করছিলেন ৮৮ বছরের বৃদ্ধ বাবা, যিনি জানতেন না তাঁর ‘শ্রাবণ কুমার’ আর কোনোদিন বাড়ি ফিরবে না।

আজকের এই Captain Sumit Sabharwal Biography তে আমরা তার জীবনের সবকিছু জন্য যা আপনাদের ভাবতে অবাক করবে যে কিভাবে একজন ক্যাপ্টিন নিজের জীবন বিসর্জন করে হাজারো মানুষের জীবন বাঁচিয়েছেন।

কিছু ফ্যাক্ট: “সুমিত সাবারওয়াল কি লুভিয়েনা লোধের স্বামী?”
উত্তর হচ্ছে না
কারণ, ইন্টারনেটে ঘোরাফেরা করা এই তথ্যটি ভুল। হিরো পাইলট ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল বলিউড প্রযোজক সুমিত সাবারওয়াল নন।
বলিউড প্রযোজক সুমিত সাবারওয়াল হলেন অভিনেত্রী Luviena Lodh-এর স্বামী—দুই ব্যক্তি সম্পূর্ণ আলাদা।

Captain Sumit Sabharwal Biography

Sumit Sabharwal Quick Information

নামক্যাপ্টেন সুমিত সাবারওয়াল (Captain Sumit Sabharwal)
বয়স (মৃত্যুকালে)৫৬ বছর
পেশাসিনিয়র পাইলট, Air India
উড়োজাহাজBoeing 787 Dreamliner
মোট ফ্লাইং আওয়ার৮,২০০+ ঘণ্টা
পূর্ব অভিজ্ঞতাAirbus A310, Boeing 777
বাবার নামপুষ্করাজ সাবারওয়াল
বৈবাহিক অবস্থাঅবিবাহিত
মৃত্যুর তারিখ১২ জুন, ২০২৫
মৃত্যুর কারণআহমেদাবাদ বিমান দুর্ঘটনা

সুমিত সাবারওয়ালের কেরিয়ার

ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল ছিলেন এয়ার ইন্ডিয়ার অন্যতম অভিজ্ঞ পাইলট। তাঁর ঝুলিতে ছিল ৮,২০০-ঘন্টারও বেশি ফ্লাইং করার অভিজ্ঞতা (Flying Hours)। দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে তিনি Airbus A310 এবং বিশালাকার Boeing 777-এর মতো বিমান চালিয়েছেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন শান্ত, ধীরস্থির এবং অত্যন্ত দক্ষ পাইলট।

জানা যায়, তিনি শীঘ্রই অবসর নেওয়ার পরিকল্পনা করছিলেন। আকাশের মায়া কাটিয়ে বাবার কাছে পুরোপুরি ফিরে আসার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু বিধির লিখন ছিল অন্যরকম।

Read morePritilata Waddedar Biography

ব্যক্তিগত জীবন: কেন বিয়ে করেননি সুমিত?

আজকের যুগে দাঁড়িয়ে সুমিত সাবারওয়ালের জীবনকাহিনী হার মানায় সিনেমার গল্পকেও। ৫৬ বছর বয়সেও তিনি ছিলেন অবিবাহিত। কিন্তু কেন?

পারিবারিক সূত্রে জানা যায়, সুমিত তাঁর বাবা-মাকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। মায়ের মৃত্যুর পর তিনি সিদ্ধান্ত নেন, বাবাকে একা ছাড়বেন না। ৮৮ বছরের বৃদ্ধ বাবা পুষ্কররাজ সাবারওয়ালের দেখাশোনা করাই ছিল তাঁর জীবনের একমাত্র লক্ষ। বাবার একাকীত্ব দূর করতে এবং তাঁর সম্পূর্ণ যত্ন নিতেই তিনি নিজের সংসার পাতার কথা ভাবেননি। মুম্বাইয়ের পওয়াইয়ের ‘জল বায়ু বিহার’-এ বাবার সাথেই সাদামাটা জীবনযাপন করতেন এই হিরো।

Read moreUS President Donald Trump Biography

ক্যাপ্টেন সুমিতের মৃত্যু এবং শেষ বিদায়

১২ জুন, ২০২৫-এর সেই ভয়াবহ দুর্ঘটনায় সুমিতের নশ্বর দেহ যখন কফিনে করে মুম্বাইয়ে ফেরে, তখন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। অশীতিপর বাবা পুষ্কররাজ সাবারওয়াল যখন ছেলের কফিনে শেষ স্যালুট জানান, তখন সেখানে উপস্থিত সকলের চোখে জল ছিল।

দেশবাসী তাঁকে মনে রাখবে একজন ‘রিয়েল হিরো’ হিসেবে, যিনি মৃত্যুর মুখে দাঁড়িয়েও নিজের জীবন দিয়ে বহু মানুষের জীবন বাঁচিয়ে গেছেন।

Read moreSukanta Bhattacharya Biography

উপসংহার

ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল শুধু একজন দক্ষ পাইলটই ছিলেন না, তিনি ছিলেন এক আদর্শ সন্তান এবং মানবতার প্রতীক। আজকের যুগে যখন সবাই নিজের সুখের সন্ধানে ব্যস্ত, তখন নিজের সংসার না পেতে বাবার সেবায় জীবন কাটিয়ে দেওয়া এবং শেষ নিঃশ্বাসেও অচেনা মানুষদের প্রাণ বাঁচানো—এই আত্মত্যাগ তাঁকে অমর করে রাখবে।

আমদাবাদের আকাশে তিনি যা করেছেন, তা কেবল সাহসিকতা নয়, তা এক চরম মানবিকতার নিদর্শন। সুমিত সাবারওয়াল হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর এই বীরত্বগাথা প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। স্যালুট জানাই এই রিয়েল হিরোকে।

Read moreNarayan Debnath Biography

FAQs

প্রশ্ন: ক্যাপ্টেন সুমিত সাবারওয়ালের বয়স কত ছিল?

উত্তর: তাঁর বয়স ছিল ৫৬ বছর

প্রশ্ন: সুমিত সাবারওয়ালের স্ত্রীর নাম কী?

উত্তর: তিনি অবিবাহিত ছিলেন।

প্রশ্ন: তিনি কোন এয়ারলাইন্সের পাইলট ছিলেন?

উত্তর: তিনি Air India-এর সিনিয়র পাইলট ছিলেন।

Leave a Comment

error: Content is protected !!