মনে পড়ে সেই দুপুরগুলোর কথা? যখন স্কুল থেকে ফিরেই আমাদের চোখ খুঁজতো ‘শুকতারা’ পত্রিকাটি। মলাট উল্টালেই যার আঁকা আমাদের মুখে একগাল হাসি ফুটিয়ে তুলতো, তিনি হলেন নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। তিনি শুধু একজন কার্টুনিস্ট ছিলেন না, তিনি ছিলেন বাঙালির শৈশবের এক অবিচ্ছেদ্য অংশ।
ডিজিটাল যুগের কার্টুন নেটওয়ার্ক বা ইউটিউব আসার অনেক আগেই, তিনি আমাদের শিখিয়েছিলেন কীভাবে সাদাকালো রেখায় হাসতে হয়। ২০২২ সালের ১৮ই জানুয়ারি, ৯৬ বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু রেখে যান বাঁটুল, হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টের মতো অমর চরিত্রদের। আজকের এই প্রতিবেদেন আমরা সেই কিংবদন্তি Narayan Debnath Biography থেকে তার জীবন, তাঁর সৃষ্টি এবং অজানা সব তথ্যের গভীরে প্রবেশ করব।
Narayan Debnath Biography
নারায়ণ দেবনাথ Quick ইনফরমেশন
| পুরো নাম | নারায়ণ দেবনাথ |
| উপাধি | বাংলা কমিকসের জনক (Father of Bengali Comics) |
| জন্ম তারিখ | ২৫ নভেম্বর, ১৯২৫ |
| জন্মস্থান | শিবপুর, হাওড়া (পশ্চিমবঙ্গ) |
| মৃত্যু তারিখ | ১৮ জানুয়ারি, ২০২২ |
| বিখ্যাত সৃষ্টি | বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ডানপিটে খাঁদু |
| উল্লেখযোগ্য পুরস্কার | পদ্মশ্রী (২০২১), সাহিত্য একাডেমি, বঙ্গবিভূষণ |
| পেশা | কার্টুনিস্ট, কমিকস শিল্পী, চিত্রশিল্পী |
নারায়ণ দেবনাথের শৈশব ও শুরুর জীবন
নারায়ণ দেবনাথ ১৯২৫ সালে হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পারিবারিক প্রেক্ষাপটটি ছিল বেশ চমকপ্রদ তাঁর পরিবার ছিল স্বর্ণকার বা গয়না ব্যবসার সাথে যুক্ত। ছোটবেলায় তিনি নিজেও গয়নার নকশা বা ডিজাইন করতেন। অনেকের মতে, তাঁর আর্টে যে নিখুঁত এবং সূক্ষ্ম টান আছে, তা হয়তো এই গয়নার নকশা করার অভিজ্ঞতা থেকেই এসেছিল।
তবে মজার ব্যাপার হলো, তিনি শুরুতে কার্টুনিস্ট হতে চাননি। তাঁর ইচ্ছা ছিল একজন পুরোদস্তুর চিত্রশিল্পী (Fine Artist) হওয়ার। তিনি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পড়াশোনা করেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্ট কলেজে পড়াশোনা সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে জীবিকার প্রয়োজনে এবং পরিস্থিতির আহ্বানে তিনি অলংকরণ ও কমিকস জগতে প্রবেশ করেন, তার এই ডিসিশন বাংলা সাহিত্যের ইতিহাস বদলে দেয়।
Read more– Pritilata Waddedar Biography
নারায়ণ দেবনাথের হাসির জগত নির্মাণ
নারায়ণ দেবনাথের হাত ধরেই বাংলা কমিকস সাবালকত্ব লাভ করে। তাঁর সৃষ্টি করা চরিত্রগুলো আজও বাঙালির মনে গেঁথে রয়েছে।
১. হাঁদা ভোঁদা (১৯৬২)
শুকতারা পত্রিকায় ১৯, ১৯৬২ সালে প্রথম প্রকাশিত হয় ‘হাঁদা ভোঁদা’। এটিই ছিল তাঁর সাফল্যের প্রথম বড় ধাপ। দুই বন্ধুর খুনসুটি, একে অপরকে জব্দ করার ফন্দি এবং শেষে নিজেই বিপদে পড়া—এই ছিল হাঁদা ভোঁদার মূল গল্প। এটি বাংলা কমিকসের ইতিহাসে এক মাইলফলক হিসাবে বিবেচিত হয়।
২. বাঁটুল দি গ্রেট (১৯৬৫)
নারায়ণ দেবনাথের সবচেয়ে আইকনিক চরিত্র হলো ‘বাঁটুল দি গ্রেট’ (Bantul the Great)। গোলাপি গেঞ্জি আর কালো প্যান্ট পরা, বিরাট ছাতি ও সরু কোমরের এই সুপারহিরোকে কে না চেনে?
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও বাঁটুল: এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। শুরুতে বাঁটুল কোনো সুপারপাওয়ারের অধিকারী ছিল না। কিন্তু ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সম্পাদকদের অনুরোধে তিনি বাঁটুলকে অজেয় শক্তি দেন। কমিকসে দেখা যায়, বাঁটুল তার ছাতি দিয়ে ট্যাংকের গোলা আটকাচ্ছে এবং কামানের নল ঘুরিয়ে দিচ্ছে। এভাবেই বাঁটুল হয়ে ওঠে অদম্য সাহসের প্রতীক।
৩. নন্টে ফন্টে (১৯৬৯)
কিশোর ভারতী পত্রিকায় ১৯৬৯ সালে শুরু হয় ‘নন্টে ফন্টে’। বোর্ডিং স্কুলের জীবন, সুপারিনটেনডেন্ট স্যারের বকুনি আর কেল্টুদার শয়তানি—সব মিলিয়ে নন্টে ফন্টে হয়ে ওঠে তুমুল জনপ্রিয়।
এছাড়া ‘বাহাদুর বেড়াল’ এবং ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু’র মতো চরিত্রগুলোও তাঁর অনবদ্য সৃষ্টি।
Read more– Sukanta Bhattacharya Biography
নারায়ণ দেবনাথের রেকর্ড এবং সম্মাননা
নারায়ণ দেবনাথ তাঁর দীর্ঘ কর্মজীবনে অসংখ্য সম্মাননা পেয়েছেন এবং রেকর্ড গড়েছেন।
- বিশ্ব রেকর্ড: একক শিল্পী হিসেবে সবথেকে দীর্ঘ সময় ধরে (৫৩ বছরেরও বেশি) কমিক স্ট্রিপ ‘হাঁদা ভোঁদা’ চালিয়ে যাওয়ার জন্য তিনি বিশ্ব রেকর্ডের অধিকারী।
- পদ্মশ্রী (২০২১): ভারত সরকার তাঁকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করে। তিনি হাসপাতালের বিছানায় শুয়েই এই সম্মান গ্রহণ করেছিলেন।
- অন্যান্য পুরস্কার: ২০১৩ সালে সাহিত্য একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গবিভূষণ সম্মান। এছাড়াও তিনি ডি.লিট উপাধিতে ভূষিত হন।
নারায়ণ দেবনাথের শেষ জীবন ও মহাপ্রয়াণ
জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কাজ করে গিয়েছেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগলেও, তাঁর হাতের আঙুলগুলো সবসময় ছবি আঁকার জন্য নিশপিশ করত। ২০২১ সালের শেষের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
অবশেষে, ১৮ জানুয়ারি, ২০২২ সালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৯৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যে একটি যুগের অবসান ঘটে। কিন্তু তিনি যে হাসির জগত তৈরি করে দিয়ে গেছেন, তা আজও প্রতিটি বাঙালির হৃদয়ে অমলিন।
Read more– US President Donald Trump Biography
FAQs
প্রশ্ন: নারায়ণ দেবনাথ কবে মারা যান?
উত্তর: কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ ২০২২ সালের ১৮ জানুয়ারি মারা যান।
প্রশ্ন: বাঁটুল দি গ্রেট কার সৃষ্টি?
উত্তর: বাঁটুল দি গ্রেট-এর স্রষ্টা হলেন নারায়ণ দেবনাথ। ১৯৬৫ সালে তিনি এই চরিত্রটি সৃষ্টি করেন।
প্রশ্ন: নারায়ণ দেবনাথ কী কী পুরস্কার পেয়েছেন?
উত্তর: তিনি ২০২১ সালে পদ্মশ্রী, ২০১৩ সালে সাহিত্য একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ সম্মান লাভ করেন।
প্রশ্ন: বাংলা কমিকসের জনক কাকে বলা হয়?
উত্তর: নারায়ণ দেবনাথকে ‘বাংলা কমিকসের জনক’ বলা হয়।

HelpNbuExam বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য নির্ভুল এবং কোয়ালিটি স্টাডি মেটিরিয়াল প্রদান করছে। আমি “বিকি দাস” আমি একজন লেখক, SEO Expert, Canva ডিজাইনার। 2022-সালে আমি B.A কমপ্লিট করে SEO এর কোর্স করেছি এবং তখন থেকেই বিভিন্ন ব্লগ, ওয়েবসাইটের জন্যে Biography, Content Writer-এর কাজ করছি। ছাত্রদের স্টাডিতে সাহায্য করার উদ্দেশে পরে HelpNbuExam ব্লগ’টি শুরু করেছি। আপনাদের ভালোবাসায় আজকে এখানে।
