আপনি কি জানেন ভারতের বর্তমান ক্রিকেট দলে এমন একজন খেলোয়াড় আছেন, যিনি ২৫ বছর বয়সে ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ, কথা হচ্ছে বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)-কে নিয়ে। বাইশ গজে আজ তিনি ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিলেও, তাঁর শুরুর পথটা মোটেও সহজ ছিল না।
একজন সাধারণ আর্কিটেক্ট হিসেবে ৯টা-৫টার চাকরি করতেন বরুণ। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা তাঁকে আবার মাঠে ফিরিয়ে আনে। মোটা মাইনের চাকরি ছেড়ে, টেনিস বল ক্রিকেট থেকে শুরু করে আইপিএল (IPL) এবং তারপর টিম ইন্ডিয়া— বরুণের এই যাত্রা হার না মানা মানসিকতার এক বেহতারিন উদাহরণ। এই প্রতিবেদনে আমরা জানবো Varun Chakravarthy Biography বয়স, উচ্চতা, প্রেম, ফ্যামিলি, এবং ক্যারিয়ার সমূহ, কীভাবে একজন ইঞ্জিনিয়ার হয়ে উঠলেন ভারতের অন্যতম সেরা ক্রিকেট প্লেয়ার।

| Full Name | Varun Chakravarthy Vinod |
|---|---|
| Profession | Cricketer (Bowler) |
| Height (approx.) | in centimeters – 175 cm in meters – 1.75 m in feet inches – 5’ 9” |
|---|---|
| Weight (approx.) | in kilograms – 70 kg in pounds – 154 lbs |
| Body Measurements | Chest: 38 inches Waist: 30 inches Biceps: 12 inches |
| Eye Colour | Grey |
| Hair Colour | Black |
| International Debut | None |
|---|---|
| Domestic/State Teams | Karaikudi Kaalai Siechem Madurai Panthers Tamil Nadu Kings XI Punjab |
| Batting Style | Right-hand |
| Bowling Style | Legbreak & Googly |
| Date of Birth | 29 August 1991 (Thursday) |
|---|---|
| Age (as of 2024) | 33 Years |
| Birthplace | Bidar, Karnataka, India |
| Zodiac Sign | Virgo |
| Nationality | Indian |
| Hometown | Thanjavur, Tamil Nadu, India |
| College / University | SRM University, Tamil Nadu |
| Education | Graduation in Architecture |
| Religion | Hinduism |
| Hobbies | Travelling, Listening to Music |
বরুণ চক্রবর্তীর প্রারম্ভিক জীবন ও শিক্ষা
বরুণ চক্রবর্তীর জন্ম কর্ণাটকের বিদারে হলেও সে স্কুল ও কলেজ জীবন কাটিয়েছে চেন্নাইতে। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি টান থাকলেও, ১৭ বছর বয়সে তিনি বুঝতে পারেন যে ক্রিকেট তাঁর ক্যারিয়ার হিসেবে অনিশ্চিত তাই তখন থেকে তিনি পড়াশোনায় মন দেন।
তিনি চেন্নাইয়ের বিখ্যাত SRM University থেকে আর্কিটেকচারে ডিগ্রি (B.Arch) অর্জন করেন। পাশ করার পর তিনি একটি ফার্মে আর্কিটেক্ট হিসেবে দু’বছর চাকরিও করেন। কিন্তু অফিসের চার দেওয়ালে থাকতে থাকতে তার আর ভালো লাগতো না। তখন থেকেই টেনিস বল ক্রিকেটে তাঁর স্পিনের জাদুতে মুগ্ধ হয়ে বন্ধুরা তাঁকে আবার পেশাদার ক্রিকেটে ফেরার উৎসাহ দেন। ২৫ বছর বয়সে তিনি চাকরি ছেড়ে আবার ক্রিকেটের গ্লাভস ও বল হাতে তুলে নেন আর এখন থেকেই বরুন চক্রবর্তীর আরেক অধ্যায় শুরু।
Read more– Biography of Cricket Player Ramakrishna Ghosh
বরুন চক্রবর্তীর ক্রিকেট ক্যারিয়ার
১. TNPL-এ বাজিমাত: বরুণের ভাগ্য বদলে যায় তামিলনাড়ু প্রিমিয়ার লিগ (TNPL)-এর হাত ধরে। সিচেম মাদুরাই প্যান্থার্স (Siechem Madurai Panthers)-এর হয়ে তিনি দুর্দান্ত বোলিং করেন। তাঁর বলের বৈচিত্র্য ব্যাটসম্যানদের ধাঁধায় ফেলে দেয় এবং তখনই তিনি লাইমলাইটে চলে আসেন।
২. IPL- নিলামে: ২০১৯ সালের আইপিএল নিলামে কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান পাঞ্জাব কিংস) তাঁকে ৮.৪ কোটি টাকায় কিনে নেয়। একজন আনক্যাপড প্লেয়ার হিসেবে এটি ছিল বিশাল পুরস্কার। তবে শারীরিক চোটের কারণে সেই খেলার প্রথম সিজনে তিনি নিজেকে প্রমাণ করতে পারেননি।
৩. KKR-এ এন্ট্রি: ২০২০ সালে কলকাতা নাইট রাইডার্স (KKR) তাঁকে দলে এন্ট্রি দেয়। এরপর থেকে বরুনকে আর কখনও পিছনে তাকাতে হয়নি। কেকেআর-এর হয়ে তিনি মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির মতো খেলোয়াড়দের উইকেট নিয়ে বিশ্বকে চমকে দেন। তাঁর ইকোনমি রেট এবং উইকেট নেওয়ার ক্ষমতা তাঁকে দলের প্রধান স্পিনারে পরিণত করে।
৪. টিম ইন্ডিয়ায় কামব্যাক: আইপিএলে ভালো পারফরম্যান্সের কারণে তিনি ভারতীয় দলে ডাক পান। কিন্তু ফিটনেস সমস্যা (Yo-Yo Test) এবং চোটের কারণে বারবার দল থেকে ছিটকে যান। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেলেও আশানুরূপ ফল করতে পারেননি তবে তখনও হাল ছাড়েননি বরুণ। সাম্প্রতিক সময়ে তিনি ফিটনেস ও অ্যাকশনে বদল এনে ন্যাশনাল ক্রিকেট ও আইপিএলে দুর্দান্ত কামব্যাক করেছেন, যা তাঁকে আবারও জাতীয় দলের ভাবনায় রেখেছে।
Read more– Biography of Cricket Player Swapnil Singh Biography
বরুণ চক্রবর্তী wife এবং ব্যক্তিগত জীবন
মাঠের বাইরে বরুণ চক্রবর্তী একজন খুবই শান্ত স্বভাবের মানুষ। ২০২০ সালে লকডাউনের সময় তিনি তাঁর দীর্ঘদিনের বান্ধবী নেহা খেদেকর (Neha Khedekar)-এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চেন্নাইতে খুব ঘরোয়া পরিবেশে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। মজার বিষয় হলো, বরুণ যখন ক্রিকেট ছেড়ে আর্কিটেক্ট হওয়ার লড়াই করছিলেন, তখনও নেহা তাঁর পাশেই ছিলেন।
| Marital Status | Unmarried |
|---|---|
| Affairs/Girlfriends | Not Known |
| Parents | Father: C. V. Vinod Chakravarthy (Bharat Sanchar Nigam Limited)![]() Mother: Malini Chakravarthy (Homemaker) |
|---|---|
| Siblings | Brother: Not Known Sister: Vanditha Chakravarthy ![]() |
| Favourite Cricketer | Ravichandran Ashwin |
|---|---|
| Favourite Food | Snickers Chocolate Bars |
| Favourite Actor | Vijay |
| Salary (approx.) | IPL: ₹8.4 Crore/year |
|---|
শেষকথা
বরুণ চক্রবর্তীর জীবনী আমাদের সকলকে শেখায় যে স্বপ্ন দেখার কোনো বয়স থাকে না। ২৫ বছর বয়সে ক্যারিয়ার পরিবর্তন করে ভারতের জাতীয় দলে জায়গা করে নেওয়া অতটাও সহজ নয়। বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) আজ হাজার হাজার তরুণের কাছে এক অনুপ্রেরণার নাম। আপনাদের কেমন লাগলো আজকের জীবনীটি কমেন্টে জানাবেন।
Read more– Women Cricket Player Richa Ghosh Biography
FAQ
১. বরুণ চক্রবর্তীর স্ত্রীর নাম কী?
উঃ বরুণ চক্রবর্তীর স্ত্রীর নাম নেহা খেদেকর (Neha Khedekar)।
২. বরুণ চক্রবর্তী কি সত্যিই একজন আর্কিটেক্ট?
উঃ হ্যাঁ, তিনি SRM University থেকে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছেন এবং ক্রিকেট ক্যারিয়ার শুরুর আগে দু’বছর আর্কিটেক্ট হিসেবে চাকরি করেছেন।
৩. বরুণ চক্রবর্তীর বর্তমান বয়স কত?
উঃ বরুণ চক্রবর্তীর জন্ম ১৯৯১ সালে, সেই হিসেবে ২০২৫ সালে তাঁর বয়স ৩৪ বছর।
Read more– Biography of Group Captain Shubhanshu Shukla
Read more– Biography of Pakistani Cricket Player Sabbir Rahma

নমস্কার আমি Riya Sarkar বিগত 3 বছর ধরে আমি বিভিন্ন ব্লগের জন্যে কনটেন্ট রাইটারের কাজ করছি। আর HelpNbuExam সাইটের তরফ থেকে আমি শিক্ষার্থীদের জন্য আপডেটেড পরীক্ষা-সংক্রান্ত তথ্য, পড়াশোনার টিপস ও ক্যারিয়ার গাইডলাইন প্রতিবেদনের মাধ্যমে শেয়ার করে থাকি — সহজ ভাষায়, ভরসাযোগ্য উৎস থেকে।


